মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম :
তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার-রয়টার্সের প্রতিবেদন আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন তার জন্য শুকরিয়ার শেষ নেই: রুমিন ফারহানা মিথিলা নয়, ‘অ্যালেন স্বপন’র সঙ্গী এবার প্রভা সর্বকনিষ্ঠ হিসেবে ‘ক্যারিয়ার সুপার স্ল্যাম’ জিতলেন আলকারাজ সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩১ কারখানা

ইন্দোনেশিয়ায় পরকীয়ায় জড়ানোয় নারীকে ১০০, পুরুষকে ১৫ বেত্রাঘাত

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২
  • ২১৫ বার

ইন্দোনেশিয়ায় পরকীয়ার অপরাধে এক নারীকে প্রকাশ্যে ১০০ এবং পুরুষকে ১৫ বার বেত্রাঘাত করে শাস্তি দেওয়া হয়েছে। ঘটনাটি দেশটির রক্ষণশীল আচেহ প্রদেশের।

পূর্ব আচেহ প্রদেশের পাবলিক প্রসিকিউটর দপ্তরের তদন্ত বিভাগের প্রধান ইভান নাজ্জার আলভির বরাত দিয়ে দ্য গার্ডিয়ান জানিয়েছে, এ ঘটনায় তদন্তকারীদের কাছে ওই নারী বিয়ে বিবাহবহির্ভূত সম্পর্কের বিষয়টি স্বীকার করেছেন। এতে আদালত তাকে নিয়ম মোতাবেক কঠোর শাস্তির আদেশ দেন।

তবে ওই পুরুষকে দোষী সাব্যস্ত করা কঠিন ছিল বলে জানান তিনি। কারণ তিনি ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশের মৎস্য সংস্থার প্রধান ছিলেন। তার স্ত্রীও রয়েছেন। তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেন তিনি।

গতকাল বৃহস্পতিবার বেত্রাঘাতের পর আলাভি বলেন, বিচার চলার সময় ওই লোক কিছুই স্বীকার করেননি। ফলে বিচারকরা তাকে দোষী প্রমাণ করতে সমস্যায় পড়েন।

তবে ২০১৮ সালে এই একই ব্যক্তি পাম বাগানে অন্য এক অবিবাহিত নারীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় ধরা পড়েন। এই রায়ে তাকে ৩০ বার বেত্রাঘাতের শাস্তি ঘোষণা করা হয়। পরে তিনি আবেদন করলে তা মওকুফ করে ১৫ বার করেন বিচারক।

মদ, জুয়া, ব্যাভিচার, সমকামীতার মতো অপরাধের শাস্তি হিসেবে চাবুক মারার বিধান রয়েছে আচেহ প্রদেশে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com