বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
২৩৮৬৫টি রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হয়েছে : আইনমন্ত্রী এক লাখ টন ডিজেল কিনছে সরকার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে ‘জাতীয় সম্পদ’ ঘোষণা ইরানের সর্বোচ্চ নেতার টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সিলেটের নদ-নদীতে বেড়েছে পানি, বন্যার শঙ্কা দুই মাসের কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের অস্বাভাবিক হারে বাড়বে তেলের দাম, কটাক্ষ ইরানি স্পিকারেরvvvvvvvvvvv ৫ অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ৮ কর্মকর্তা বদলি প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় ‘ইরান এমন অস্ত্র বের করবে, যা দেখে শত্রু হার্ট অ্যাটাক করতে পারে’ ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চাই না: প্রধানমন্ত্রী

যে পাঁচটি কথা বাবা-মাকে না বলাই ভালো

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০১৯
  • ৪৫২ বার

সন্তান লালন-পালন করা প্রত্যেক বাবা-মার সবচেয়ে বড় দায়িত্ব। তবে সন্তানকে মানুষ করার ধরনটা সবার এক রকম হয় না। কেউ হয়তো একটু বেশি বকাবকি করেন, কেউ আবার একটু কম। সন্তান বড় হতে থাকলে, একটু একটু করে বাবা-মার সঙ্গে কথা বলাও শুরু করেন। এরপর যখন নিজের ব্যক্তিত্ব তৈরি হয়, তখন বাবা-মায়ের সঙ্গে অনেকে খুব খোলাখুলি সব কথা বলেন, আবার অনেকে তা করেন না।

কিন্তু এমন কিছু কথা রয়েছে, যা বাবা-মাকে না বলাই ভালো। তবে চলুন জেনে নিই কোন কথাগুলো বাবা-মাকে বলবেন না-

১. ‘আমি তোমাকে ঘৃণা করি’- এই কথাটা যেকোনো অভিভাবকের কাছে সবচেয়ে বড় ধাক্কা। সন্তান যত বড়ই হোক বা যত ছোটই হোক- এ কথা কখনোই বলা উচিত নয়।

২. ‘তোমরা আমাকে জন্ম দিলে কেন’- সন্তানকে বকাবকি করার সময়ে বা তার কোনো বিষয়ে অসুবিধা প্রকাশ করলে অনেক সময়েই অভিভাবকদের এই কথা শুনতে হয়। বিশেষ করে বিবাহবিচ্ছেদের পরিস্থিতিতে সবচেয়ে বেশি শুনতে হয় এই অভিযোগ। কিন্তু এই কথাটাও সবচেয়ে বেশি আঘাত করে তাদের।

৩. ‘তুমি বোন বা ভাইকে বেশি ভালোবাসো’- অভিভাবকের কাছে তার সব সন্তানই সমান। হয়তো স্নেহের বহিঃপ্রকাশটা একেকজনের ক্ষেত্রে একেক রকম হয়ে থাকে। কিন্তু এটা কখনো ভাবা উচিত নয় যে, অন্য সন্তানকে তিনি বেশি ভালবাসেন এবং সেটা ভেবে তাকে কটু কথা বলা একেবারেই উচিত নয়।

৪. ‘তোমরা যদি আমার বাবা-মা না হতে তবে ভালো হতো’- সম্ভবত প্রথম কথাটির চেয়েও এই কথাটি অনেক বেশি কষ্ট দেয় অভিভাবকদের।

৫. ‘তোমাকে এখন সময় দিতে পারব না’- বাবা-মায়েরা সন্তানকে বড় করে তোলার সময়ে অনেক আত্মত্যাগ করেন। কিন্তু উল্টোটা সব সময়ে দেখা যায় না। যদি ব্যস্ততার কারণেও বয়স্ক অভিভাবককে সময় দিতে না পারা যায়, তাহলেও এভাবে কথা বলা কখনো শোভন নয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com