বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
ফিকে হয়ে যাচ্ছে নেতানিয়াহুর ‘ট্রাম্প কার্ড’? আলিফের একটা চোখের দৃষ্টি টোটালি শেষ: সারজিস পুত্রজায়ায় মন্ত্রী-উপদেষ্টার সঙ্গে মানবসম্পদ মন্ত্রীর বৈঠক, শ্রমবাজার নিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার ফলপ্রসূ আলোচনা চলছে খননকাজ, নোয়াখালী থেকে প্রতিদিন মিলতে পারে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস সার্ককে কার্যকর করতে একমত ভারপ্রাপ্ত স্পিকার ও নেপালের রাষ্ট্রদূত সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল করে প্রজ্ঞাপন ইসিতে ৯ দফা দাবি জানাল জামায়াত চাঁদাবাজির অভিযোগে সাবেক বিএনপি নেতা কারাগারে ব্রাজিলকে বিদায় জানালেন নেইমার ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৩৪

৬০ বছরের পরও মন দেওয়া-নেওয়া, অবশেষে বিয়ে

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০১৯
  • ৪১৩ বার

প্রেমের কোনো বয়স নেই-এই প্রবাদটি আবারও প্রমাণ করেছেন লক্ষ্মী আমল ও কোচানিয়ান মেনন নামে দুজন ষাটোর্ধ্ব ব্যক্তি।পরিচয় পর্ব থেকে একে অপরকে মন দিয়ে ফেলেন তারা, পরে বসেন বিয়ের পিঁড়িতে।

সিনেমার গল্পের মতো শুনতে লাগা এই ঘটনাটি ঘটেছে ভারতের কেরালার ত্রিসূর জেলার এক বৃদ্ধাশ্রমে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ৬০ বছর পেরিয়ে দুজনে ভালোবেসেছেন একে অপরকে, তাও আবার সরকারি বৃদ্ধাশ্রমে। সেই প্রেম শেষ পর্যন্ত সাতপাকে ঘুরিয়েছে তাদের। বিয়ের পর এই দম্পতির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ছবিতে দেখা যাচ্ছে, লাল সিল্ক শাড়ি পড়েছে কনে লক্ষ্মী, মাথায় জুঁইয়ের মালা। আর কোচানিয়ান সেজেছিলেন কেরেলার সনাতনী বিয়ের সাজ সাদা ধুতিতে, সঙ্গে সাদা শার্ট।

তবে বছর শেষের এই ঘটনায় দারুণ খুশি নেটিজেনরা। নবদম্পতিকে বিয়ের শুভেচ্ছা জানিয়ে প্রশংসায় ভরিয়েছেন তারা।

অনেকেই লিখেছেন, ‘আপনারই ভালো থাকার অনুপ্রেরণা।’ কেউ কেউ আবার মন্তব্য করেছেন, প্রেম বয়স মানে না।

এক টুইটার ব্যবহারকারী লিখেছেন, এই প্রথম কেরেলার কোন বৃদ্ধাশ্রমে আবাসিকদের বিয়ে হলো।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com