বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ জিয়া ও বেগম জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা অর্থনৈতিক সুনামি! ব্যবসা-বাণিজ্য তছনছ! পেন্টাগনের তথ্য ফাঁস : ১০ দিনের বেশি যুদ্ধ চললে ফুরিয়ে যেতে পারে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা প্রশ্নে হাইকোর্টে রিট চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপে ইরান ইস্যুতে ট্রাম্পের উদাসীনতা, পরিস্থিতি পর্যবেক্ষণে তেহরান সরকারি কর্মচারীদের অফিসে উপস্থিতি নিয়ে জরুরি নির্দেশনা খামেনির দাফনের স্থান নির্ধারণ অনিশ্চয়তা কাটিয়ে পূর্ণাঙ্গ সিলেবাসে হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করতে কংগ্রেসের উদ্যোগ

ফারুক বেঁচে আছেন, গুজব না ছড়ানোর অনুরোধ স্ত্রীর

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১০ এপ্রিল, ২০২২
  • ৩১৬ বার

সিঙ্গাপুরে চিকিৎসাধীন ঢালিউডের জনপ্রিয় নায়ক ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক ভালো আছেন। তাকে নিয়ে গুজব না ছড়ানোর অনুরোধ জানিয়েছেন তার স্ত্রী ফারহানা পাঠান। শনিবার রাত থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ফারুকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। এ ঘটনায় তার পরিবার বিব্রতকর অবস্থায় পড়েছে।

ফারহানা পাঠান আজ রোববার বলেন, ‘আল্লাহর রহমতে উনি (ফারুক) ভালো আছেন। এখন হাসপাতালের কেবিনে আছেন। এর আগেও ওনার মৃত্যুর গুজব ছড়িয়েছিল। আবার কেন ছড়াল বুঝতে পারছি না।’

ফারহানা পাঠান আরও বলেন, ‘বর্ডার বন্ধ থাকায় আমার মেয়ের সঙ্গে অনেক দিন আমাদের দেখা নাই। দুই দিন আগে আমার মেয়ে প্রায় ১৩ মাস পর সিঙ্গাপুরে এসেছে। ও আমাদের না জানিয়ে এসেছে। তাই হাসপাতালের বারান্দায় ওকে দেখেই আমি হাউমাউ করে কাঁদতে শুরু করি। সেই কান্নার দৃশ্য এখানকার অনেকে দেখেছেন। আমি মূলত অনেক দিন পর মেয়েকে দেখার আনন্দে কেঁদেছি। সেই কান্না দেখে হয়তো কেউ কেউ মৃত্যুর গুজবটি ছড়িয়ে থাকতে পারে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com