বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার সম্ভাব্য হুমকির ভিত্তি নেই : র‍্যাব কক্সবাজার মেরিন ড্রাইভ প্রকল্পের গাছ না কাটার নির্দেশ প্রধানমন্ত্রীর সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম সংসদে দুর্নীতির অভিযোগের প্রমাণ চাইলেন নাহিদ রূপপুরে জ্বালানি লোডিং শুরু’ পারমানবিক শক্তি ব্যবহারকারীর আন্তর্জাতিক তালিকায় বাংলাদেশ ইরান হরমুজ খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের মূল বেতনের সমপরিমাণ উৎসাহ ভাতা পাওয়ার সুযোগ ব্যাংকারদের নিউমার্কেট এলাকায় গুলিতে এক ব্যক্তি নিহত পাচারকালে ট্রাকসহ ৪২২ বস্তা সরকারি চাল জব্দ মমতাকে জেতাতে ‘নকল আঙুল’ কিনেছে তৃণমূল, অভিযোগ শুভেন্দুর

এটি একটি অযোগ্য নির্বাচন কমিশন

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২০
  • ৩৪৯ বার

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই নির্বাচন কমিশন একটি অযোগ্য নির্বাচন কমিশন। আমরা নির্বাচনে আছি, থাকবো এবং এভাবেই আমরা জয়লাভ করবো।

মঙ্গলবার সন্ধ্যায় নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম এ কথা বলেন।

তিনি আরো বলেন, বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দেয়া হয়েছে, তাকে রাজনীতি থেকে দূরে রাখার জন্য। এ কারণে সরকার নির্ধারণ করেন কত বছর সাজা হবে, তার মুক্তি হবে কি হবে না। আমরা যে বলি সরকার সব কিছু নিয়ন্ত্রণ করছে তা প্রমাণিত হয়েছে।

মির্জা ফখরুল আরো বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক দল, পলিটিক্যাল ডেমোক্রেসিক পার্টি নির্বাচনে থাকাটা সবচেয়ে বড় প্রয়োজন। এ কারণে বৈরী পরিবেশের পরেও আমরা নির্বাচনে আছি। এই নির্বাচন কমিশন একটি অযোগ্য নির্বাচন কমিশন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেবের সব বক্তব্য আমি প্রাধান্য দেই না। আমরা নির্বাচনে আছি, থাকবো এবং এভাবেই জয়লাভ করবো।

তিনি বলেন, সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের পরাজয় জেনে বিএনপি মনোনীত প্রার্থীদের গণসংযোগে হামলা চালানো হচ্ছে। ইভিএমের মাধ্যমে ভোট ডাকাতির আবারও চেষ্টা করছে সরকার এবং তাদেরকে সহযোগিতা করছে ব্যর্থ নির্বাচন কমিশন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com