বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার সম্ভাব্য হুমকির ভিত্তি নেই : র‍্যাব কক্সবাজার মেরিন ড্রাইভ প্রকল্পের গাছ না কাটার নির্দেশ প্রধানমন্ত্রীর সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম সংসদে দুর্নীতির অভিযোগের প্রমাণ চাইলেন নাহিদ রূপপুরে জ্বালানি লোডিং শুরু’ পারমানবিক শক্তি ব্যবহারকারীর আন্তর্জাতিক তালিকায় বাংলাদেশ ইরান হরমুজ খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের মূল বেতনের সমপরিমাণ উৎসাহ ভাতা পাওয়ার সুযোগ ব্যাংকারদের নিউমার্কেট এলাকায় গুলিতে এক ব্যক্তি নিহত পাচারকালে ট্রাকসহ ৪২২ বস্তা সরকারি চাল জব্দ মমতাকে জেতাতে ‘নকল আঙুল’ কিনেছে তৃণমূল, অভিযোগ শুভেন্দুর

ছাত্রলীগের কোন্দলে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২০ জানুয়ারী, ২০২০
  • ৩৩০ বার

মানিকগঞ্জে ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলে রবিবার দুপুরে দৌলতপুর প্রমোদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী কাইছিকে (১৭) কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা।

গুরুতর কাইছিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার নিউরো সায়েন্সেস হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে।

ছাত্রলীগ কর্মী কাইছির মা সহেলী আক্তার জানান, পূর্ব শত্রুতার জের ধরে দুপুর দেড়টার দিকে শহরের ৮৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে তার ছেলে কাইছির ওপর ধারাল অস্ত্র, রড ও হাতুড়ি দিয়ে হামলা করে মারাত্মক জখম করে ছাত্রলীগের একটি অংশ। তাকে প্রথমে মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নিউরো সায়েন্সেস হাসপাতালে ভর্তি করা হয়।

আগেও তার ছেলের ওপর হামলা করা হয়েছিল অভিযোগ করে তিনি বলেন, রাজনৈতিক কারণে সেই সময় মামলা না করলেও এবার তিনি মামলা করবেন।

ছেলেকে কুপিয়ে আহত করার কারণ সম্পর্কে তিনি বলেন, মিম, কম্পন, তন্ময়, বাবুদের পক্ষে মিছিল-মিটিংয়ে অংশ না নেয়ায় কাইছির ওপর হামলা করা হয়েছে।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, কাইছি নামে একজন ছাত্রকে কুপিয়ে আহতের ঘটনায় মিম, পলাশ ও বাবুকে আটক করা হয়েছে। ইউএনবি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com