শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইএসডিবির সঙ্গে চুক্তি সই যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব জিরোপয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত কোনো হকার বসবে না: ডিএসসিসি প্রশাসক এ্যানিকে নতুন দায়িত্ব দিলো বিএনপি ফিল্ম আর্কাইভে সংরক্ষিত হবে অভিনেতা বুলবুল আহমেদের পুরস্কার ও স্মৃতিচিহ্ন ৫ মাস পর সংসদ অধিবেশনে মির্জা আব্বাস উল্টো পথে সচিবালয়ে যাচ্ছিলেন বিমানমন্ত্রী, মামলা দিলো পুলিশ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি শাপলা চত্বর হত্যাযজ্ঞ : পলাতক শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ কক্সবাজারে সাগরে ট্রলারডুবিতে দুই জেলের মৃত্যু, নিখোঁজ ২

ফজরের নামাজ পড়ে গিয়েছিলেন ছাদে, পা পিছলে পড়ে নার্সের মৃত্যু

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৬ আগস্ট, ২০২২
  • ১৫৯ বার

রাজধানীর সবুজবাগ থানার দক্ষিণগাঁও এলাকায় চারতলা ভবনের ছাদ থেকে পড়ে আতাউল করিম অপু (৫০) নামের এক নার্সের মৃত্যু হয়েছে। তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স হিসেবে কর্মরত ছিলেন।

আজ শনিবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সকাল পৌনে ৮টায় মৃত ঘোষণা করেন।

আতাউল করিম অপুর গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানা এলাকায়। বর্তমানে ‍তিনি সবুজবাগের দক্ষিণগাঁও ২৯৬ নম্বর বাসায় স্ত্রী-সন্তান নিয়ে থাকতেন।

নিহতের বড় ভাই রেজাউল করিম বলেন, অপু ফজরের নামাজ পড়ে সকালে ছাদে যায় ফুলের গাছ দেখতে। গুড়ি গুড়ি বৃষ্টি থাকায় অসাবধানতাবশত চারতলার ছাদ থেকে নিচে পড়ে যায় সে। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, অপুর মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সবুজবাগ থানায় জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com