শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

‘আসাল-ইউএস ক্যাপিটাল চ্যাপ্টার’ গঠিত

বাংলাদেশ রিপোর্ট
  • আপডেট টাইম : সোমবার, ২০ জানুয়ারী, ২০২০
  • ৩৮৮ বার

মার্কিন রাজনীতিতে বাংলাদেশীসহ দক্ষিণ এশিয়ানদের জোরালো সম্পর্ক সৃষ্টির মাধ্যমে বহুজাতিক এ সমাজে নিজেদের ন্যায্য হিস্যা আদায়ের পথ সুগম করতে রাজধানী ওয়াশিংটন ডিসিতে ‘আসাল’ (এলায়েন্স অব সাউথ এশিয়ান-আমেরিকান লেবার) এর কমিটি গঠিত হলো। নিউইয়র্কভিত্তিক আসাল’র এটি হবে দ্বাদশ চেপ্টার এবং এর নাম হচ্ছে ‘আসাল-ইউএস ক্যাপিটাল চ্যাপ্টার’। ১৮ জানুয়ারি শনিবার সন্ধ্যায় ওয়াশিংটন ডিসি সংলগ্ন ভার্জিনিয়ার হার্নডন সিটিতে চারকল কাবাব পার্টি হলে আসালের প্রতিষ্ঠাতা ও জাতীয় কমিটির প্রেসিডেন্ট মাফ মিসবাহ উদ্দিনের উপস্থিতিতে এক বৈঠকে বিস্তারিত আলোচনা শেষে ওয়াশিংটন ডিসি, ভার্জিনিয়া এবং ম্যারিল্যান্ড রাজ্যের সমন্বয়ে ‘ ‘আসাল-ইউএস ক্যাপিটাল চ্যাপ্টার’র কমিটি ঘোষণা করা হয়। এর বোর্ড অব ট্রাস্টির চেয়ারপার্সন হয়েছেন আনিস আহমেদ। অপর কর্মকর্তারা হলেন : প্রেসিডেন্ট-শরাফত হোসেন বাবু, সেক্রেটারি-ড. মাহবুব ইমাম হোসেন, নির্বাহী পরিচালক-মুকিতুর রহমান আসিফ, ট্রেজারার-নাজমুন রহমান, উইমেন্স কমিটির চেয়ার-ডা. হ্যাপি হক, ইয়ুথ কমিটির চেয়ার-ইরিনা মাহবুব।
আসালের প্রতিষ্ঠাতা এবং শ্রমিক ইউনিয়ন লিডার মাফ মিসবাহ উদ্দিন এ সংবাদদাতাকে জানান, ৫ এপ্রিল এই চ্যাপ্টারের অভিষেক উৎসবের দিন পূর্নাঙ্গ কমিটির তালিকা প্রকাশ করা হবে। মাফ উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রে ১১টি এবং বাংলাদেশে একটি চ্যাপ্টার রয়েছে। শীঘ্রই মালয়েশিয়াতেও একটি চ্যাপ্টার খোলার সম্ভাবনা রয়েছে। এভাবেই মার্কিন মুল্লুকে বাংলাদেশীদের নেতৃত্বে দক্ষিণ এশিয়ানরা সংগঠিত হচ্ছেন নিজেদের অধিকার ও মর্যাদার প্রশ্নে লড়াইয়ের জন্যে। মাফ মিসবাহ উল্লেখ করেন, আসালের সদস্যগণের মধ্যে অনেকেই মূলধারার রাজনীতিতে জয়ী হয়েছেন। সামনের নভেম্বরের জাতীয় ও স্থানীয় পর্যায়ের নির্বাচনেও বেশ ক’জন প্রার্থী রয়েছেন। আমরা তাদের বিজয়ের জন্যে মাঠে রয়েছি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com