বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার সম্ভাব্য হুমকির ভিত্তি নেই : র‍্যাব কক্সবাজার মেরিন ড্রাইভ প্রকল্পের গাছ না কাটার নির্দেশ প্রধানমন্ত্রীর সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম সংসদে দুর্নীতির অভিযোগের প্রমাণ চাইলেন নাহিদ রূপপুরে জ্বালানি লোডিং শুরু’ পারমানবিক শক্তি ব্যবহারকারীর আন্তর্জাতিক তালিকায় বাংলাদেশ ইরান হরমুজ খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের মূল বেতনের সমপরিমাণ উৎসাহ ভাতা পাওয়ার সুযোগ ব্যাংকারদের নিউমার্কেট এলাকায় গুলিতে এক ব্যক্তি নিহত পাচারকালে ট্রাকসহ ৪২২ বস্তা সরকারি চাল জব্দ মমতাকে জেতাতে ‘নকল আঙুল’ কিনেছে তৃণমূল, অভিযোগ শুভেন্দুর

নতুন ৫৩ লাখ ৬৬ হাজার ভোটারের খসড়া তালিকা প্রকাশ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২০
  • ৩১৪ বার

নির্বাচন কমিশন (ইসি) সোমবার ২০১৮ সালের নির্বাচনের পরে সারাদেশে ৫৩ লাখ ৬৬ হাজার নতুন ভোটারের খসড়া তালিকা প্রকাশ করেছে।

হালনাগাদ হওয়া ভোটার তালিকা চূড়ান্ত করার পরে বর্তমানে ৫ কোটি ৫৩ লাখ ২৫ হাজার ২৯২ জন পুরুষ ভোটার, ৫ কোটি ৪২ লাখ ৮০ হাজার ৫৪২ জন নারী এবং ৩৫৩ জন তৃতীয় লিঙ্গ (হিজড়া) ভোটারসহ দেশের মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১০ কোটি ৯৬ লাখ ৬ হাজার ১৮৭ জন।

ইসির অতিরিক্ত সচিব মো. মোখলেছুর রহমান সোমবার নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তালিকা প্রকাশ করেন। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইদুল ইসলাম এতে উপস্থিত ছিলেন।

ভোটার তালিকার নতুন খসড়ায় ৩৫ লাখ ৮২ হাজার ১৬৩ জন পুরুষ এবং ৩১ লাখ ৮৫ হাজার ৮২৫ নতুন ভোটারসহ মোট ৬৭ লাখ ৫৮ হাজার ৩৪১ জন ভোটার যুক্ত হয়েছেন। অপরদিকে মোট ১৩ লাখ ৯২ হাজার ২৩৬ জন ভোটার তালিকা থেকে বাদ পড়েছেন।

এদিকে, এ তালিকায় ২ লাখ ৭ হাজার ৬৩৫ জন দ্বৈত ভোটার পাওয়া গেছে যাদেরকে এবারের তালিকা হালনাগাদ করার সময় বাদ দেয়া হবে।

এই প্রথমবারের মতো নির্বাচন কমিশন (ইসি) তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটারদের তথ্য সংগ্রহ করে তা প্রকাশ করেছে। ইউএনবি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com