বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার সম্ভাব্য হুমকির ভিত্তি নেই : র‍্যাব কক্সবাজার মেরিন ড্রাইভ প্রকল্পের গাছ না কাটার নির্দেশ প্রধানমন্ত্রীর সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম সংসদে দুর্নীতির অভিযোগের প্রমাণ চাইলেন নাহিদ রূপপুরে জ্বালানি লোডিং শুরু’ পারমানবিক শক্তি ব্যবহারকারীর আন্তর্জাতিক তালিকায় বাংলাদেশ ইরান হরমুজ খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের মূল বেতনের সমপরিমাণ উৎসাহ ভাতা পাওয়ার সুযোগ ব্যাংকারদের নিউমার্কেট এলাকায় গুলিতে এক ব্যক্তি নিহত পাচারকালে ট্রাকসহ ৪২২ বস্তা সরকারি চাল জব্দ মমতাকে জেতাতে ‘নকল আঙুল’ কিনেছে তৃণমূল, অভিযোগ শুভেন্দুর

মা-বাবার সামনে প্রাণ গেল বিশ্ববিদ্যালয়ছাত্রের

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২
  • ১৭২ বার

মা-বাবার সামনে লাফ দিয়ে ট্রেনে উঠতে গিয়ে হাসানুজ্জামান ইমতিয়াজ (২২) নামের এক বিশ্ববিদ্যালয়ছাত্র নিহত হয়েছে। আজ শনিবার সকাল পৌনে ৮টার দিকে নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর রেলজংশনে এ দুর্ঘটনা ঘটে।

ইমতিয়াজ রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। তিনি পাবনার ঈশ্বরদী পৌর এলাকার ইসাহক আলী ছেলে।

আব্দুলপুর রেলওয়ে জংশন স্টেশনের মাস্টার জিয়াউদ্দিন জানান, সকাল ৭টা ৪৫ মিনিটে আব্দুলপুর জংশনে ঈশ্বরদী থেকে কমিউটার ট্রেন এসে দাঁড়ায়। এ সময় ইমতিয়াজ ট্রেন থেকে প্ল্যাটফর্মে নামেন। পরে ট্রেনটি ছেড়ে দিলে দৌড়ে উঠতে গিয়ে ছিটকে নিচে পড়ে যান। এতে ইমতিয়াজ ঘটনাস্থলেই মারা যান। ট্রেনে থাকা ইমতিয়াজে বাবা-মা পরের স্টেশনে নেমে আব্দুলপুর স্টেশনে ফিরে আসেন।
তিনি আরও জানান, দুর্ঘটনার খবর রেলওয়ে থানাকে জানানো হয়েছে। রেলওয়ে পুলিশ এসে পরবর্তী ব্যবস্থা নেবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com