বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ জিয়া ও বেগম জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা অর্থনৈতিক সুনামি! ব্যবসা-বাণিজ্য তছনছ! পেন্টাগনের তথ্য ফাঁস : ১০ দিনের বেশি যুদ্ধ চললে ফুরিয়ে যেতে পারে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা প্রশ্নে হাইকোর্টে রিট চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপে ইরান ইস্যুতে ট্রাম্পের উদাসীনতা, পরিস্থিতি পর্যবেক্ষণে তেহরান সরকারি কর্মচারীদের অফিসে উপস্থিতি নিয়ে জরুরি নির্দেশনা খামেনির দাফনের স্থান নির্ধারণ অনিশ্চয়তা কাটিয়ে পূর্ণাঙ্গ সিলেবাসে হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করতে কংগ্রেসের উদ্যোগ

নিউইয়র্কের জ্যাকসন হাইটস রেল স্টেশনে একজনের ধাক্কায় আরেকজনের মৃত্যু

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৯ অক্টোবর, ২০২২
  • ১৬৫ বার

নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটস পাতাল ট্রেনের স্টেশনে এক ব্যক্তির ধাক্কায় ট্রেনের নিচে পড়ে মারা গেলেন আরেক ব্যক্তি। বাংলাদেশ অধ্যুষিত এলাকায় সোমবার বিকেল ৫টার দিকে এফ ট্রেনের স্টেশনের প্ল্যাটফর্মে দুই যাত্রী ঝগড়ার এক পর্যায়ে একজনের হাতে থাকা সেলফোন কেড়ে নিয়ে রেল লাইনের ওপর ফেলে দেয়া হয়। সেটি উঠানোর চেষ্টা না করে সেলফোনের মালিক অপর ব্যক্তির সাথে তুমুল ঝগড়ায় লিপ্ত হয়। এক পর্যায়ে সেলফোনের মালিক অন্যজনকে ধাক্কা দিয়ে রেল লাইনের ওপর ফেলে দেন বলে প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে টহল পুলিশ জানায়। রেল লাইনে পড়ার পরই দ্রুতগামী এফ ট্রেন (ম্যানহাটান থেকে জ্যামাইকা মুখী) এসে ওই ব্যক্তিকে ছিন্নভিন্ন করে ফেলে। সংবাদ পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে। ধাক্কা দেয়া ব্যক্তিকেও পুলিশ আটক করেছে। তবে এ সংবাদ লেখার সময় পর্যন্ত কারো পরিচয় জানায়নি তদন্ত কর্মকর্তারা।
পুলিশ জানায়, এ বছর এ নিয়ে ট্রেনের নিচে ধাক্কা দিয়ে মোট ৯ যাত্রীর মৃত্যু হলো। গত বছরের ১২ মাসে এমন সংখ্যা ছিল ৮। এরফলে পাতাল ট্রেনে ভ্রমণে অনেকেই স্বস্তিবোধ করছেন না। রেল স্টেশনের মত চলতি পথও এখন আর নিরাপদ নয় নগরবাসির কাছে। প্রায় দিনই দুর্বৃত্ত কর্তৃক হতাহতের ঘটনা ঘটছে নিউইয়র্ক সিটিতে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com