শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী একটি চক্র জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়: প্রধানমন্ত্রী জলসীমা অতিক্রম করে ৩ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় নিজ দলের নেতাকে মারধর ও চাঁদাবাজির অভিযোগ, বিএনপি নেতা আজাদের সব পদ ও রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত জুলাই জাদুঘর থেকে গুরুত্বপূর্ণ কিছু জিনিস বিএনপি সরিয়ে ফেলেছে: আসিফ মাহমুদ জুলাইযোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানকেও আয়নাঘরে রেখে নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর প্রতিটি বাড়িঘর পাহারায় রাখা সম্ভব নয়: রাজউক চেয়ারম্যান

শুক্রবার থেকে মৌলভীবাজারে ৩৬ ঘণ্টার পরিবহন ধর্মঘট

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২
  • ১৬০ বার

মৌলভীবাজার জেলায় ৩৬ ঘণ্টার পরিবহন ধর্মঘট ঘোষণা করেছে জেলা পরিবহন মালিক সমিতি।

বুধবার (১৬ নভেম্বর) রাতে পরিবহন সমিতির নিজস্ব কার্যালয়ে মৌলভীবাজার বাস-মিনিবাস মালিক সমিতির চেয়ারম্যান রশিদ উদ্দিন আহমদ এই ঘোষণা দেন।

তিনি বলেন, মৌলভীবাজার জেলার সকল পরিবহন মালিক সমিতি ও সড়ক শ্রমিক ইউনিয়নের যৌথ উদ্যোগে সিএনজি অটোরিকশার রেজিস্ট্রেশন বন্ধ, ব্যাটারিচালিত টমটমের অবৈধভাবে চলাচল, ট্রাক, লরি, পিকআপ, ক্যাভার্ডভ্যানে চাঁদাবাজি ও পুলিশি হয়রানি বন্ধ এবং মৌলভীবাজার জেলায় একটি স্থায়ী ট্রাকস্ট্যান্ড নির্মাণের দাবিতে এই ধর্মঘট ডাকা হয়েছে।

তিনি আরো বলেন, ১৮ নভেম্বর সকাল ৬টা থেকে ১৯ নভেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত এই ধর্মঘট চলবে। ধর্মঘটকালে মৌলভীবাজার জেলার সকল সড়কে বাস-মিনিবাস ও পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ থাকবে।

মৌলভীবাজার জেলা মিনিবাস মালিক গ্রুপের চেয়ারম্যান আসাদ হোসেন মক্কু, মৌলভীবাজার জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি ফজলুর রহমান এবং ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আজাদুর রহমান অদুদ এ সময় উপস্থিত ছিলেন।

সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com