রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী একটি চক্র জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়: প্রধানমন্ত্রী জলসীমা অতিক্রম করে ৩ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় নিজ দলের নেতাকে মারধর ও চাঁদাবাজির অভিযোগ, বিএনপি নেতা আজাদের সব পদ ও রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত জুলাই জাদুঘর থেকে গুরুত্বপূর্ণ কিছু জিনিস বিএনপি সরিয়ে ফেলেছে: আসিফ মাহমুদ জুলাইযোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানকেও আয়নাঘরে রেখে নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর প্রতিটি বাড়িঘর পাহারায় রাখা সম্ভব নয়: রাজউক চেয়ারম্যান

খোলা আকাশের নিচে রাত কাটালেন বিএনপির হাজারো নেতাকর্মী

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৬ নভেম্বর, ২০২২
  • ১৬৪ বার

কুমিল্লায় বিএনপির বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া ও বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা নগরীতে প্রবেশ করতে শুরু করেছেন। শীতের রাতকে উপেক্ষা করে খোলা মাঠে রাত কাটিয়েছেনে হাজারো নেতাকর্মী।

শুক্রবার রাত ১১টা পর্যন্ত বিভিন্ন উপজেলা থেকে আসা নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে টাউন হল মাঠে প্রবেশ করতে থাকেন।

সমাবেশকে ঘিরে নগরী ও আশপাশের হোটেল, নেতাকর্মীদের খালি করা বাসাবাড়িকানায় কানায় ভরে গেছে। শুক্রবার রাতে সরেজমিনে গিয়ে দেখা গেছে, থাকার কোনো জায়গা না পেয়ে মাঠেই বিছানা পেতেছেন অনেক নেতাকর্মী। শীতের রাতে খোলা মাঠে বাতাসে কোনও রকম জড়সরো হয়ে শুয়ে আছেন।

দলকে ভালোবেসে, দলের টানে দু’দিন আগে থেকেই টাউন হল মাঠে আসতে শুরু করেন অনেক নেতাকর্মী। দূর থেকে আসা সমর্থক নেতাকর্মীরা দলীয় ও তাদের নেতাদের নামে শ্লোগান দিতেও দেখা
গেছে। রাতে সামবেশের মুক্ত মঞ্চে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের।

শীতের রাতে নেতাকর্মীদের শারিরীক অবস্থার খেয়াল রাখতে মাঠের পূর্ব পাশে রয়েছে মেডিক্যাল ক্যাম্প। এছাড়া রাতেই কুমিল্লা পৌঁছেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানাসহ অন্য নেতাকর্মীরা।

কেন্দ্রীয় বিএনপির ত্রাণ ও পুর্নবাসন বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হাজী আমিনুর রশীদ ইয়াছিন বলেন, হাজার হাজার নেতাকর্মী কুমিল্লামুখী হয়েছেন। সড়কগুলোতে এখন নেতাকর্মীদের ভিড়।

কেন্দ্রীয় বিএনপির বহিষ্কৃত সদস্য ও কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু বলেন, ‘২৫ হাজার কর্মীকে আমি রিসিভ করেছি। তাদের খাবারের ব্যবস্থাও করেছি। তাদের মধ্যে চাঁদপুরের ফরিদগঞ্জ, হাজীগঞ্জসহ কুমিল্লার ১৭টি উপজেলা থেকে এসেছেন। আমার ৭৮টি ফ্ল্যাট ও আবাসিক হোটেলে নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। তাদের জন্য তিনবেলা খাবার ত্রিপল বিছিয়ে ঘুমানোর ব্যবস্থা করে দিয়েছি।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com