রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী একটি চক্র জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়: প্রধানমন্ত্রী জলসীমা অতিক্রম করে ৩ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় নিজ দলের নেতাকে মারধর ও চাঁদাবাজির অভিযোগ, বিএনপি নেতা আজাদের সব পদ ও রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত জুলাই জাদুঘর থেকে গুরুত্বপূর্ণ কিছু জিনিস বিএনপি সরিয়ে ফেলেছে: আসিফ মাহমুদ জুলাইযোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানকেও আয়নাঘরে রেখে নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর প্রতিটি বাড়িঘর পাহারায় রাখা সম্ভব নয়: রাজউক চেয়ারম্যান

শিগগিরই গণসমাবেশের স্থান নিয়ে জটিলতা নিরসন হবে : রিজভী

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২
  • ১২৫ বার

ঢাকা বিভাগীয় বিএনপির সমাবেশ কোনো জাতীয় সমাবেশ না। এটি একটি বিভাগীয় গণসমাবেশ। অন্যান্য বিভাগগুলোতে যেভাবে হয়েছে, সেভাবেই এখানে সমাবেশ হবে, জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার সকালে রাজধানীর বেইলি রোড ও তৎসংলগ্ন এলাকায় লিফলেট বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান।

আগামী ১০ ডিসেম্বর ঢাকা বিভাগীয় গণসমাবেশ সফল করার লক্ষ্যে রাজধানীতে লিফলেট বিতরণ করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

রিজভী বলেন, আগামী ১০ ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নানা ধরনের তৎপরতা চালাচ্ছে। তারা আমাদের নেতাকর্মীদের গ্রেফতার করছে। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে বিএনপির অসংখ্য নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। ঢাকা বিভাগের গণসমাবেশ হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ। যেভাবে দেশের ৯টি বিভাগে ইতোমধ্যে গণসমাবেশ হয়েছে। তেমনিভাবে ঢাকা বিভাগের গণসমাবেশ হবে। এটা তো জাতীয় সমাবেশ না। এখানে ঢাকা বিভাগের বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা আসবেন। কিন্তু সরকার সেটাকে ব্যাহত করতে চাচ্ছে। এই কর্মসূচিতে হানা দেয়া হচ্ছে।

রিজভী বলেন, আজকে এসব চক্রান্ত ও গ্রেফতার করে বিএনপির কর্মসূচিতে জনতার ঢল থামানো যাবে না। আমরা যাদেরকে লিফলেট দিচ্ছি তারা বলছেন, আমাদের সমাবেশে উপস্থিত থাকবেন। ঢাকা বিভাগের গণসমাবেশ হলো আমাদের নিয়মিত কর্মসূচি ও আন্দোলনের অংশ। আমাদের আরো কর্মসূচি আসবে।

তিনি বলেন, আজকে মিথ্যা ও সাজানো উদ্দেশ্যপ্রণোদিত মামলায় কারাবন্দী গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতেই এই আন্দোলন। এ সময় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শিগগিরই ঢাকা বিভাগীয় বিএনপির গণসমাবেশের স্থান নিয়ে জটিলতা নিরসন হবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুলসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com