বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন, হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

কানাডার ভ্যাঙ্কুভারে প্রচণ্ড তুষারঝড়; যান চলাচল বন্ধ, বাতিল ফ্লাইট

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২
  • ২০০ বার

কানাডার প্রশান্ত মহাসাগর উপকূলীয় ভ্যানকুভার এলাকায় ভয়াবহ তুষার ঝড়ে মারাত্মক রকমের বরফ পড়েছে এবং দৃষ্টিসীমা একেবারে সীমিত হয়ে এসেছে। এর ফলে গতকাল মঙ্গলবার ওই এলাকায় যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে এবং বিমানের শত শত ফ্লাইট বাতিল হয়েছে। ভাঙ্কুভারে অবস্থিত কানাডার দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দর। খ্রিস্টানদের সবচেয়ে বড় উৎসব ক্রিসমাস ডে’র কয়েক দিন আগে এই দুর্যোগপূর্ণ অবস্থা দেখা দিল।

প্রশান্ত মহাসাগরের নিম্নচাপ এবং আর্কটিক এলাকা থেকে বয়ে আসা প্রচণ্ড ঠাণ্ডা বাতাস ভাঙ্কুভার অঞ্চলকে মারাত্মক রকমের শীতার্ত অবস্থার মধ্যে ফেলে দিয়েছে। সেখানকার তাপমাত্রা বর্তমানে মাইনাস ২৫ ডিগ্রিতে রয়েছে। ক্রিসমাস ডে’র আগ পর্যন্ত এ অবস্থা চলতে পারে বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন।

এনভায়রনমেন্ট কানাডা চরম ঠাণ্ডা, তুষারপাত এবং আর্কটিক এলাকা থেকে বায়ুপ্রবাহের সতর্কতা জারি করেছে। লোকজনকে গরম কাপড় পরে ঘরের ভেতরে থাকার পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি এরকম মারাত্মক অবস্থায় আগামী কয়েক দিন গাড়ি নিয়ে বের না হওয়ার অনুরোধ জানিয়েছে এনভায়রনমেন্ট কানাডা।

এয়ারলাইন ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট অ্যাওয়ারের তথ্য মতে, মঙ্গলবার বিমানের ২০০ ফ্লাইট বাতিল হয়েছে এবং ৬৭টি ফ্লাইট বিলম্বিত হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com