রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী একটি চক্র জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়: প্রধানমন্ত্রী জলসীমা অতিক্রম করে ৩ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় নিজ দলের নেতাকে মারধর ও চাঁদাবাজির অভিযোগ, বিএনপি নেতা আজাদের সব পদ ও রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত জুলাই জাদুঘর থেকে গুরুত্বপূর্ণ কিছু জিনিস বিএনপি সরিয়ে ফেলেছে: আসিফ মাহমুদ জুলাইযোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানকেও আয়নাঘরে রেখে নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর প্রতিটি বাড়িঘর পাহারায় রাখা সম্ভব নয়: রাজউক চেয়ারম্যান

নববর্ষে রাশিয়ার হামলার প্রতি নিন্দা জানিয়েছেন জেলেন্সকি

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২ জানুয়ারী, ২০২৩
  • ১৩৯ বার

নববর্ষের দিন সন্ধ্যায় দেয়া এক ভিডিও বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার প্রতি নিন্দা জ্ঞাপন করেন।

তিনি বলেন, ‘আজকে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা বছরের শেষ নয়, সন্ত্রাসীরা যতই তা চাক না কেন। এটি রাশিয়ার ভাগ্যের পরিণতির ফলাফল।’

শনিবার ইউক্রেনের আকাশ জুড়ে রাশিয়ার হামলার প্রতিক্রিয়ায় জেলেন্সকি বলেন, ‘সন্ত্রাসী রাষ্ট্রটিকে ক্ষমা করা হবে না। এবং যারা এমন হামলার আদেশ দেন, এবং যারা তা পরিচালনা করেন তাদেরকে ক্ষমা করা হবে না। ভদ্র ভাষায় বলতে গেলে।

ইউক্রেনে রাশিয়ার হামলার প্রথম দিনটি সম্পর্কে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘২৪ ফেব্রুয়ারির বিস্ফোরণগুলো আমাদের হতবাক করেছিল। আমাদের বলা হয়েছিল যে আপনাদের আত্মসমর্পণ করা ছাড়া আর কোনো উপায় নেই। আমরা বলছি যে আমাদের বিজয়ী হওয়া ছাড়া আর কোনো উপায় নেই।’

জেলেন্সকি বলেন, আমরা কিছুই হারাইনি। আমাদের থেকে সেগুলো ছিনিয়ে নেয়া হয়েছে। … আমরা আমাদের ভূখণ্ড হারাইনি- সেগুলো দখলদারেরা দখল করে নিয়েছে। বিশ্ব শান্তি হারায়নি- রাশিয়া তা ধ্বংস করেছে।

নববর্ষের প্রায় ৩০ মিনিটের মাথায়, রাশিয়া আবারো কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলা চালালে রাজধানী শহরটি কেঁপে ওঠে। কিয়েভের মেয়র ভিটালি ক্লিশকো টেলিগ্রামে বলেন, শহরটির দুইটি ডিস্ট্রিক্টে হামলা চালানো হয়, তবে হতাহত বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানানো হয়নি।

প্রত্যক্ষদর্শীরা রয়টার্সকে জানান, দেশ জুড়ে বিমান হামলার সাইরেনগুলো আবারও বেজে ওঠে। কিয়েভ ও আঞ্চলিক কর্মকর্তারা টেলিগ্রামে জানিয়েছেন যে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো কাজ করছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com