বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ জিয়া ও বেগম জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা অর্থনৈতিক সুনামি! ব্যবসা-বাণিজ্য তছনছ! পেন্টাগনের তথ্য ফাঁস : ১০ দিনের বেশি যুদ্ধ চললে ফুরিয়ে যেতে পারে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা প্রশ্নে হাইকোর্টে রিট চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপে ইরান ইস্যুতে ট্রাম্পের উদাসীনতা, পরিস্থিতি পর্যবেক্ষণে তেহরান সরকারি কর্মচারীদের অফিসে উপস্থিতি নিয়ে জরুরি নির্দেশনা খামেনির দাফনের স্থান নির্ধারণ অনিশ্চয়তা কাটিয়ে পূর্ণাঙ্গ সিলেবাসে হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করতে কংগ্রেসের উদ্যোগ

নজর কাড়লেন নোরা ফতেহি

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৩১ বার

‘সাকি সাকি’, ‘দিলবার’ গানে নাচ পরিবেশন করে ঝড় তোলা নোরা ফতেহি এ মুহূর্তে বলিউডের সেরা নারী নৃত্যশিল্পীদের একজন। আইটেম গানের শিল্পী হিসেবে তিনি বলিউডের বেশ কিছু ছবিতে নজর কেড়েছেন। সেগুলোর মধ্যে রয়েছে বাহুবলী : দ্য বিগিনিং’, ‘কিক টু’, ‘শের’, ‘লোফার’, ‘সত্যমেভ জয়তে’, ‘স্ত্রী’, ‘ভারত’, ‘বাটলা হাউস’। হিন্দির পাশাপাশি দক্ষিণী ছবিতেও নোরা সমান দক্ষ। ফ্যাশন সচেতন হিসেবে তার খ্যাতি রয়েছে। সেই উদাহরণ মাঝে মধ্যেই পাওয়া যায়। এবার নতুন লুকে নজর কাড়লেন তিনি।

নোরা ইনস্টাগ্রামে বেশ কিছু ছবি পোস্ট করেছেন। তাতে দেখা যায়, পরনে কালো ও সোনালি রঙের মনোকিনি, মাথায় মুকুট, পায়ে সোনালি রঙের জুতা। পুরোপুরি রানির মতো দেখাচ্ছে। এমন লুকে প্রিয় অভিনেত্রীকে দেখে ভূয়সী প্রশংসা করছেন নেটিজেনরা। স্পটবয় এক প্রতিবেদনে জানায়, দুবাইভিত্তিক একটি ফ্যাশন ব্র্যান্ডের জন্য এই লুকে ফটোশুটে অংশ নেন নোরা।

মরক্কীয় বংশোদ্ভূত নোরার জন্ম ও বেড়ে ওঠা কানাডায়। ছোটবেলায় তিনি শাহরুখ খান ও হৃত্বিক রোশানের ভক্ত ছিলেন। আরবিতে ডাব করা তাদের অভিনীত সিনেমাগুলো দেখে বড় হয়েছেন নোরা। সেই থেকে স্বপ্ন, বলিউডে কাজ করবেন; কিন্তু রক্ষণশীল অভিভাবকের বাড়িতে সেটি ছিল প্রায় অসম্ভব। বলিউডে নাম লেখানোর স্বপ্ন নিয়ে ভারতে পা রেখেছিলেন ২৩ বছরের নোরা। পাঁচ বছরের মাথায় তিনি বলিউডের চোখে তাক লাগিয়ে দেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com