বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ জিয়া ও বেগম জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা অর্থনৈতিক সুনামি! ব্যবসা-বাণিজ্য তছনছ! পেন্টাগনের তথ্য ফাঁস : ১০ দিনের বেশি যুদ্ধ চললে ফুরিয়ে যেতে পারে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা প্রশ্নে হাইকোর্টে রিট চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপে ইরান ইস্যুতে ট্রাম্পের উদাসীনতা, পরিস্থিতি পর্যবেক্ষণে তেহরান সরকারি কর্মচারীদের অফিসে উপস্থিতি নিয়ে জরুরি নির্দেশনা খামেনির দাফনের স্থান নির্ধারণ অনিশ্চয়তা কাটিয়ে পূর্ণাঙ্গ সিলেবাসে হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করতে কংগ্রেসের উদ্যোগ

‘শকুন্তলা’ হতে কত টাকা পারিশ্রমিক নিলেন সামান্থা

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১১৬ বার

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। আজ শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত ‘শকুন্তলম’ সিনেমাটি। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন তিনি। গেল ৯ জানুয়ারি ছবিটির ট্রেলার মুক্তি পর দর্শকদের ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন সামান্থা।

তবে গুঞ্জন উঠেছে, সিনেমাটির জন্য নাকি কম পারিশ্রমিক নিয়েছেন তিনি। এতে অভিনয়ের জন্য পারিশ্রমিক হিসেবে আড়াই কোটি রুপি নিয়েছেন বলে জানা গেছে। দক্ষিণী ছবির সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রীদের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন সামান্থা। প্রতি সিনেমার জন্য ৩-৫ কোটি রুপি পারিশ্রমিক নিয়ে থাকেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম টলিউড ডটনেট এক প্রতিবেদনে জানিয়েছে, ‘শকুন্তলম’ আরও তারকা খ্যাতি এনে দেবে বলে মনে করেন সামান্থা। আর এ কারণেই স্বেচ্ছায় তিনি নিজেই ৩ কোটি রুপি পারিশ্রমিক থেকে ৫০ লাখ রুপি কমিয়ে আড়াই কোটি রুপি নিয়েছেন। যা বাংলাদেশি মুদ্রায় ৩ কোটি ২১ লাখ টাকার বেশি।

এর আগে সিনেমাটির ট্রেলার মুক্তি অনুষ্ঠানে সামন্থা বলেছিলেন, জীবনে যতই সংগ্রামের সম্মুখীন হই না কেন, কখনও চলচ্চিত্র ছেড়ে দিব না। আমি চলচ্চিত্রকে যতটা ভালোবাসা দিয়েছি, চলচ্চিত্রও আমাকে ঠিক ততটাই ফিরিয়ে দিয়েছে। আমি বিশ্বাস করি, ‘শকুন্তলম’ ছবির মাধ্যমে এই ভালোবাসা বহু গুণে বাড়িয়ে দেবে আমাকে।

‘শকুন্তলা’ অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছেন পরিচালক গুণশেখর। সেই সঙ্গে সিনেমার চিত্রনাট্যও রচনা করেছেন নির্মাতা নিজেই। এতে আরও অভিনয় করেছেন শচীন খেদেকর, অনন্যা নাগাল্লা, মোহন বাবু, গৌতমী এবং অদিতি বালান। এ ছাড়াও সিনেমাটিতে আল্লু অর্জুনের মেয়ে আল্লু আরহাকেও দেখা যাবে পর্দায়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com