শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ আসামে ভারতীয় বিমানবাহিনীর এএন-৩২ উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৫ বাঙালি পরিচয়ে সীমান্তের ওপারের কারও সার্টিফিকেটের প্রয়োজন নেই: তথ্যমন্ত্রী বাজেটে ছাড়, বাজারে স্বস্তির অপেক্ষায় ভোক্তা ‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল

১ রানের থ্রিলারে অবিশ্বাস্য জয় দক্ষিণ আফ্রিকার

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২০
  • ৩৪০ বার

ঘরের মাঠে টেস্ট সিরিজ হারতে হয়েছে দক্ষিণ আফ্রিকাকে৷ ড্র হয়েছে পরবর্তী ওয়ান ডে সিরিজ৷ এবার ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে উত্তেজক জয় তুলে নিলো প্রোটিয়ারা৷ বাফেলো পার্কে বুধবার ব্রিটিশদের শেষ ওভারের থ্রিলারে ১ রানে পরাজিত করে দক্ষিণ আফ্রিকা৷

জয়ের জন্য শেষ ২ ওভারে ইংল্যান্ডের প্রয়োজন ছিল ২৩ রান৷ ১৯ তম ওভারে ২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৬ রান তুললেও ইংল্যান্ড হারায় ইয়ন মর্গ্যানের উইকেট৷ শেষ ওভারে ৭ রান তুললেই ম্যাচ পকেটে পুরত ব্রিটিশরা৷ তবে লুঙ্গি এনগিদির ওভারে ৩টি উইকেট হারিয়ে ৫ রানের বেশি তুলতে পারেনি ইংল্যান্ড৷ শেষ বলে ৩ রান দরকার থাকলেও দ্বিতীয় রান নিয়ে স্কোর লেভেল করার চেষ্টায় রান-আউট হয়ে বসেন আদিল রশিদ৷

টস জিতে দক্ষিণ আফ্রিকাকে প্রথমে ব্যাট করতে পাঠায় ইংল্যান্ড৷ নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৭৭ রান তোলে প্রোটিয়ারা৷ জবাবে ইংল্যান্ড আটকে যায় ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১৭৬ রানে৷

প্রোটিয়াদের হয়ে তেম্বা বাভুমা ২৭ বলে ৪৩, কুইন্টন ডি’কক ১৫ বলে ৩১, ভ্যান ডার দাসেন ২৬ বলে ৩১, ডেভিড মিলার ১৪ বলে ১৬, জেজে স্মুটস ২০ বলে ২০ ও ফেলুকাওয়ো ১৫ বল ১৮ রান করেন৷ ক্রিস জর্ডন ২৮ রানের বিনিময়ে ২টি উইকেট দখল করেন৷

ইংল্যান্ডের হয়ে জেসন রয় ৩৮ বলে ৭০ রানের অনবদ্য ইনিংস খেলেন৷ ৩৪ বলে ৫২ রান করেন মর্গ্যান৷ বাটলার ও বেয়ারস্টো যথাক্রমে ১৫ ও ২৩ রানের যোগদান রাখেন৷ বাকিরা কেউই দু’অঙ্কের রানে পৌঁছতে পারেননি৷ এনগিদি ৩০ রানে ৩টি উইকেট নেন৷ ২টি করে উইকেট নিয়েছেন ফেলুকাওয়ো ও হেনড্রিক্স৷ ম্যাচের সেরা হয়েছেন এনগিদি৷

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com