বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ জিয়া ও বেগম জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা অর্থনৈতিক সুনামি! ব্যবসা-বাণিজ্য তছনছ! পেন্টাগনের তথ্য ফাঁস : ১০ দিনের বেশি যুদ্ধ চললে ফুরিয়ে যেতে পারে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা প্রশ্নে হাইকোর্টে রিট চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপে ইরান ইস্যুতে ট্রাম্পের উদাসীনতা, পরিস্থিতি পর্যবেক্ষণে তেহরান সরকারি কর্মচারীদের অফিসে উপস্থিতি নিয়ে জরুরি নির্দেশনা খামেনির দাফনের স্থান নির্ধারণ অনিশ্চয়তা কাটিয়ে পূর্ণাঙ্গ সিলেবাসে হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করতে কংগ্রেসের উদ্যোগ

প্রাচীর টপকে শাহরুখের বাড়িতে ২ ভক্ত, এরপর যা হলো…

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ৩ মার্চ, ২০২৩
  • ১২২ বার

কয়েক দিন আগে বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের একান্ত মুহূর্ত লেন্সবন্দি করা হয়, যা নিয়ে শোরগোল ওঠে। সেই রেশ কাটতে না কাটতেই এবার শাহরুখ খানের বাড়ি মান্নাতের প্রাচীর টপকে ঢুকে পড়ে দুই ভক্ত। তবে তারা শাহরুখের দেখা পাননি, যেতে হয়েছে থানা-হাজতে।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়, মান্নাতের নিরাপত্তারক্ষীরা জানান, গত বুধবার রাতে প্রাচীর টপকে মান্নাতের ভেতরে ঢুকেছিল শাহরুখের দুই ভক্ত। তারা মান্নাতের ভেতর লুকিয়ে থাকেন। তবে শাহরুখ ‘জওয়ান’-এর শুটিংয়ে ব্যস্ত থাকায় সে রাতে বাড়িতে ছিলেন না।

পর দিন গতকাল বৃহস্পতিবার ভোরবেলা মান্নাতে ফিরে ঘুমিয়ে পড়েন শাহরুখ। তারপরই মান্নাতের ভেতরে লুকিয়ে থাকা ওই দুই ব্যক্তিকে দেখতে পাওয়া যায়।

শাহরুখের এক ঘনিষ্ঠ ব্যক্তি জানিয়েছেন, অভিযুক্ত দুই ব্যক্তি নিজেদের শাহরুখ-ভক্ত হিসাবে পরিচয় দেন। মান্নাতের পেছন দিকের প্রাচীর টপকে তারা ভেতরে ঢুকেছিলেন বলে জানান। তাদের ধরে ফেলা হলেও কাকুতিমিনতি করতে থাকেন শাহরুখের সঙ্গে একবার দেখা করিয়ে দেওয়ার জন্য। তবে না বলে তারকার বাড়িতে ঢুকে পড়ার অভিযোগে তাদের আটক করেছে পুলিশ। এ বিষয়ে এখনো মুখ খোলেননি শাহরুখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com