বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ জিয়া ও বেগম জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা অর্থনৈতিক সুনামি! ব্যবসা-বাণিজ্য তছনছ! পেন্টাগনের তথ্য ফাঁস : ১০ দিনের বেশি যুদ্ধ চললে ফুরিয়ে যেতে পারে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা প্রশ্নে হাইকোর্টে রিট চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপে ইরান ইস্যুতে ট্রাম্পের উদাসীনতা, পরিস্থিতি পর্যবেক্ষণে তেহরান সরকারি কর্মচারীদের অফিসে উপস্থিতি নিয়ে জরুরি নির্দেশনা খামেনির দাফনের স্থান নির্ধারণ অনিশ্চয়তা কাটিয়ে পূর্ণাঙ্গ সিলেবাসে হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করতে কংগ্রেসের উদ্যোগ

মুখ খুললেন সারা

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৬ মার্চ, ২০২৩
  • ১২৭ বার

২০১৮ সালে ‘কেদারনাথ’ দিয়ে অভিষেক। এরপর ‘সিম্বা’র মতো সফল ছবি। অল্প সময়েই দর্শক ও সমালোচকদের নজরে আসেন সাইফ আলি খান ও অমৃতা সিংয়ের কন্যা সারা আলি খান। কিন্তু ২০২০ সালেই তার ক্যারিয়ার গ্রাফ নিচের দিকে পড়তে থাকে। একের পর এক ফ্লপের কারণে এখন তিনি আলোচনা থেকেও কিছুটা দূরে বটে। এই দুঃসময় নিয়েই এবার মুখ খুললেন অভিনেত্রী। সারার ভাষ্যে, ‘২০২০ আমার জীবনের সবচেয়ে বাজে সময়। এটা শুরু হয়েছিল ব্রেকআপ দিয়ে। এরপর ক্রমশ আরও খারাপ হয়েছে। এটা সত্যিই খুব খারাপ বছর ছিল এবং বেশিরভাগ তিক্ত অভিজ্ঞতা হয়েছে ইন্টারনেটে।’

বলা প্রয়োজন, ‘লাভ আজ কাল’ ছবিতে কাজ করতে গিয়ে কার্তিক আরিয়ানের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন সারা। যখন তাদের প্রেমের গুঞ্জন জোরালো হয়, তখনই বেজে ওঠে বিচ্ছেদের সুর। প্রেমে ভাঙন ও ছবি ফ্লপের কারণে সোশ্যাল মিডিয়ায় অনবরত ট্রলের শিকার হতে হয় সারাকে। সেসব অবশ্য অভিনেত্রীকে প্রভাবিত করেনি। কারণ সাইফকন্যা ব্যক্তিগত জীবনেই ছিলেন মানসিক অবসাদে। সারা বললেন, ‘যখন আপনি জানেন ট্রলিং আপনার প্রাপ্য, তখন ইন্টারনেটে যা ঘটতে থাকে, তা ব্যক্তিজীবনের তুলনায় কিছুই না। আপনি যখন দুখী-ক্লান্ত-ভীত-নার্ভাস হন, তখন অন্য মানুষ আপনাকে নিয়ে কী বলছে, তাতে কিইবা যায় আসে!’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com