বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ জিয়া ও বেগম জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা অর্থনৈতিক সুনামি! ব্যবসা-বাণিজ্য তছনছ! পেন্টাগনের তথ্য ফাঁস : ১০ দিনের বেশি যুদ্ধ চললে ফুরিয়ে যেতে পারে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা প্রশ্নে হাইকোর্টে রিট চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপে ইরান ইস্যুতে ট্রাম্পের উদাসীনতা, পরিস্থিতি পর্যবেক্ষণে তেহরান সরকারি কর্মচারীদের অফিসে উপস্থিতি নিয়ে জরুরি নির্দেশনা খামেনির দাফনের স্থান নির্ধারণ অনিশ্চয়তা কাটিয়ে পূর্ণাঙ্গ সিলেবাসে হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করতে কংগ্রেসের উদ্যোগ

ভালো নেই তাসরিফ, বেঁকে গেছে তার মুখ

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৮ মার্চ, ২০২৩
  • ১৩০ বার

নেটদুনিয়ায় কুঁড়েঘর ব্যান্ডদল দিয়ে সংগীতের ভুবনে পা রাখেন গায়ক তাসরিফ খান। গান দিয়ে অল্প ক’দিনের শ্রোতাদের মন জয় করে নেয় ব্যান্ডদলটি। গান-বাজনার পাশাপাশি গেল বছর সিলেট-সুনামগঞ্জ অঞ্চলে বন্যার সময়ে ত্রাণ সহায়তায় কোটি টাকার তহবিল সংগ্রহ করে ব্যাপক আলোচিত হন এই তরুণ গায়ক।

ঠোঁটের কোণে হাসি লেগে থাকা এই গায়ক এখন শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। হাস্যোজ্জ্বল এই মুখে দেখা দিয়েছে ‘ফেসিয়াল প্যারালাইসিস’ নামের এক অসুখ। বিষয়টি দুদিন আগেই সোশাল মিডিয়ায় জানান তাসরিফ। আজ মঙ্গলবার চিকিৎসকের শরণাপন্ন হন তিনি।

তাসরিফ ভাষ্য, ‘ডাক্তার এখনও নিশ্চিতভাবে কিছু বলতে পারছেন না। অন্তত একমাস চিকিৎসার পর বলা যাবে। আপাতত মাস দুয়েক আমাকে পূর্ণাঙ্গ বিশ্রামে থাকতে বলা হয়েছে। ফলে ঈদের আগে কোনও গানের কাজই করতে পারবো না।’

অসুস্থতার বর্ণনা দিয়ে এই গায়ক বলেন, ‘আমার মুখের একপাশ কিছুটা বেঁকে গেছে। তিন দিন আগে বিষয়টা খেয়াল করি। যদিও সামনে থেকে সহজে এটা বোঝা যায় না। কিন্তু কথা বলার সময় বোঝা যায়। ডাক্তার জানিয়েছেন, এই রোগে আক্রান্ত বেশিরভাগ মানুষই পুরোপুরি সুস্থ হয়ে যায়। অল্প কিছু মানুষকে রোগটা বয়ে বেড়াতে হয়। এখন দেখা যাক কী হয়। আপাতত ফিজিওথেরাপি নিতে হবে আর ওষুধ চলবে।

এদিকে, অসুস্থতায় কারণে গানবাজনা থেকে বিরতি নিলেও বসে নেই তাসরিফ। কারণ তিনি যুক্ত আছেন মানবিক কিছু কাজের সঙ্গে। ভোলার এক ক্যানসার রোগীর চিকিৎসার জন্য তহবিল সংগ্রহের কথা দিয়েছেন তিনি। আর সেটি নিয়েই ব্যস্ত আছেন তাসরিফ। সেই কাজের জন্য কিছুদিনের মধ্যেই ভোলায় যেতে হবে তাকে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com