বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ জিয়া ও বেগম জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা অর্থনৈতিক সুনামি! ব্যবসা-বাণিজ্য তছনছ! পেন্টাগনের তথ্য ফাঁস : ১০ দিনের বেশি যুদ্ধ চললে ফুরিয়ে যেতে পারে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা প্রশ্নে হাইকোর্টে রিট চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপে ইরান ইস্যুতে ট্রাম্পের উদাসীনতা, পরিস্থিতি পর্যবেক্ষণে তেহরান সরকারি কর্মচারীদের অফিসে উপস্থিতি নিয়ে জরুরি নির্দেশনা খামেনির দাফনের স্থান নির্ধারণ অনিশ্চয়তা কাটিয়ে পূর্ণাঙ্গ সিলেবাসে হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করতে কংগ্রেসের উদ্যোগ

ওমর সানীর সফলতার নেপথ্যে বাপ্পারাজ

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১১ মার্চ, ২০২৩
  • ১১৬ বার

চলচ্চিত্র জগতে নিজের সাফল্যের পেছনে অভিনেতা বাপ্পারাজের অবদান রয়েছে বলে স্বীকার করেছেন ওমর সানী। আজ শনিবার নিজের ফেসবুক পেজে এমনটাই জানালেন ঢাকাই সিনেমার এই অভিনেতা।

প্রেমে ব্যর্থ হওয়ার চরিত্রে বাপ্পারাজের অভিনয় অনবদ্য, ব্যর্থ প্রেমিকের চরিত্রের অভিনয় নিয়ে এই সময়েও নেটিজেনরা কথা বলেন, আলোচনা করেন। সেই ‘ব্যর্থ প্রেমিক’ বাপ্পারাজই ওমর সানীর সফলতার নেপথ্য নায়ক- এমন কথা যখন ওমর সানী বলেন, তখন সেটা গুরুত্বপূর্ণ কথাই বটে।

আজ জনপ্রিয় অভিনেতা বাপ্পারাজের জন্মদিন। শুভেচ্ছা জানাতে গিয়ে এমন সহজ স্বীকারোক্তি দিলেন ‘আখেরি হামলা’ খ্যাত অভিনেতা ওমর সানী।

ওমর সানী বলছেন, ‘বাপ্পারাজ, আমার সাকসেস হওয়ার পেছনে যে কয়জন মানুষের অবদান আছে, তার মধ্যে বেশ অন্যতম এই ভদ্রলোক। ভীষণ দুষ্টু, ভীষণ মার্জিত, অসাধারণ শিল্পী এবং আমার আর মৌসুমীর জীবনে ভালো একজন বন্ধু।’

সানী আরও বলেন, ‘আমি যখন তার সামনে যাই তখন আমার বয়স মনে হয় ২২ বছর- ঠিক না বাপ্পা ভাই?

শুভ জন্মদিন, শুভ জন্মদিন, হারানো প্রেম খুঁজি প্রেমগীতের মাধ্যমে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com