রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

উত্তরা-আগারগাঁও রুটের সব স্টেশনে থামছে মেট্রোরেল

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩
  • ১৪৪ বার

মেট্রোরেলের উত্তরা দক্ষিণ ও শেওড়াপাড়া স্টেশন যাত্রীদের জন্য খুলে দেওয়া হয়েছে। এর মধ্যে দিয়ে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের ৯টি স্টেশনই চালু হয়ে গেল।

শুক্রবার সকাল ৮টায় কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই স্টেশন দুটি খুলে দেওয়া হয়েছে। পরে সাড়ে ৮টার পর থেকে ট্রেন থামতে শুরু করে।

গত বছরের ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের যোগাযোগের ইতিহাসে মাইলফলক স্থাপন করে প্রথম এলিভেটেড মেট্রোরেল উদ্বোধন করেন।

তিনি রাজধানীর দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল প্রকল্পের লাইন-৬ এর ১১.৭৩ কিলোমিটার অংশের উদ্বোধন করেন। বর্তমানে সকাল সাড়ে ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত যাত্রীসেবা কার্যক্রম পরিচালনা করছে মেট্রোরেল। আগামী ৫ এপ্রিল থেকে দুপুর ২টা পর্যন্ত যাত্রী পরিবহন করবে বিদ্যুৎ চালিত দ্রুতগতির এই রাষ্ট্রীয় বাহনটি।

২৯ ডিসেম্বর এটি সর্বসাধারণকে নিয়ে বাণিজ্যিক যাত্রা শুরু করে। সেসময় মেট্রোরেল শুধু উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও স্টেশনের মধ্যে চলাচল করতো।

পরে পর্যায়ক্রমে ২৫ জানুয়ারি মেট্রোরেলর পল্লবী স্টেশন, ১৮ ফেব্রুয়ারি উত্তরা সেন্টার স্টেশন, ১ মার্চ মিরপুর-১০ স্টেশন, ১৫ মার্চ কাজীপাড়া ও মিরপুর ১১ এবং সর্বশেষ আজ চালু হলো উত্তরা দক্ষিণ ও শেওড়াপাড়া স্টেশন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com