মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বেনজীর ইস্যুতে আমিরাতের সঙ্গে কথা বলেছে সরকার বরিশালে বাড়ির পাশে হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

যুক্তরাষ্ট্রে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ৯

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩
  • ১২১ বার

যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে প্রশিক্ষণ চলার সময় সেনাবাহিনীর দুটি ব্ল্যাক হক হেলিকপ্টারের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ৯ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। খবর বিবিসির। স্থানীয় সময় বুধবার রাত ৯টা ৩৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।

মার্কিন সেনাবাহিনীর মুখপাত্র নন্ডিস থারম্যান বৃহস্পতিবার (৩০ মার্চ) রয়টার্সকে বলেছেন, ওই দুই হেলিকপ্টারে থাকা ক্রুদের অবস্থা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। হেলিকপ্টার দুটিতে কজন আরোহী ছিলেন সে বিষয়েও বিস্তারিত কিছু জানাননি তিনি। তবে সংবাদমাধ্যম নিউ টেলিগ্রাফ এবং ডেইলি মেইল জানিয়েছে, কেন্টাকিতে এ দুর্ঘটনায় অন্তত ৯ জন নিহত হয়েছেন।

প্রতিবেদনে বলা হয়, যে ঘাঁটিতে হেলিকপ্টার দুটির সংঘর্ষ হয়েছে, সেটি ন্যাশভিলের ৬০ মাইল উত্তর-পূর্ব দিকের কেন্টাকি-টিনাসের ট্রিগ কাউন্টিতে। ওই ঘাঁটিতে ১০১তম এয়ারবোর্ন রেজিমেন্ট এবং ১৬০ স্পেশাল অপারেশন এভিয়েশন রেজিমেন্টের সেনারা থাকেন।

চলতি বছরের ফেব্রুয়ারিতে ফোর্ট ক্যাম্পবেল থেকে প্রথমবারের মতো একটি ইউএইচ-৬-আলফা ব্ল্যাকহক হেলিকপ্টার মানুষ ছাড়াই উড়ানো হয়। তাই বৃহস্পতিবারের দুর্ঘটনার পেছনে এ প্রোগ্রামের কোনো ত্রুটি আছে কি-না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এখন পর্যন্ত হেলিকপ্টার দুটির মুখোমুখি এ সংঘর্ষের সুনির্দিষ্ট কোনো কারণও জানা যায়নি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com