বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
ফিকে হয়ে যাচ্ছে নেতানিয়াহুর ‘ট্রাম্প কার্ড’? আলিফের একটা চোখের দৃষ্টি টোটালি শেষ: সারজিস পুত্রজায়ায় মন্ত্রী-উপদেষ্টার সঙ্গে মানবসম্পদ মন্ত্রীর বৈঠক, শ্রমবাজার নিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার ফলপ্রসূ আলোচনা চলছে খননকাজ, নোয়াখালী থেকে প্রতিদিন মিলতে পারে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস সার্ককে কার্যকর করতে একমত ভারপ্রাপ্ত স্পিকার ও নেপালের রাষ্ট্রদূত সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল করে প্রজ্ঞাপন ইসিতে ৯ দফা দাবি জানাল জামায়াত চাঁদাবাজির অভিযোগে সাবেক বিএনপি নেতা কারাগারে ব্রাজিলকে বিদায় জানালেন নেইমার ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৩৪

মহাদেবপুরে সাবেক ইউপি সদস্যকে পিটিয়ে হত্যা, আটক ৩

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩
  • ১৬৫ বার

নওগাঁর মহাদেবপুরে জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে উত্তরগ্রাম ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আবুল কালাম আজাদকে (৭০) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

শুক্রবার দুপুরে উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের চকগোড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

নিহত আজাদ চকগোড়া গ্রামের মরহুম মফিজ উদ্দীনের ছেলে। তিনি সাবেক ইউপি সদস্য ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সাবেক ইউপি সদস্য আবুল কালাম আজাদ তার ছেলে মেহেদী হাসানের নামে কিছু জমি কিনেন। শুক্রবার সকালে সেখানে মাটি ভরাট করছিলেন। পরে বেলা ১১টার দিকে মরহুম জহির উদ্দিনের ছেলে মোহম্মাদ আলী, তার বোন রওশন আরা, স্ত্রী শাহানাজ বেগম, মেয়ে শাপলা খাতুন ও ভাগনা রাব্বানীসহ প্রতিপক্ষের কিছু লোকজন লাঠিসোটা নিয়ে আবুল কালাম আজাদের ওপর হামলা চালায়। তাদের মারপিটে আবুল কালাম আজাদ গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মোজাফফর হোসেন বলেন, নিহত ইউপি সদস্য আবুল কালাম আজাদের লাশ জেলা মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com