রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী একটি চক্র জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়: প্রধানমন্ত্রী জলসীমা অতিক্রম করে ৩ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় নিজ দলের নেতাকে মারধর ও চাঁদাবাজির অভিযোগ, বিএনপি নেতা আজাদের সব পদ ও রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত জুলাই জাদুঘর থেকে গুরুত্বপূর্ণ কিছু জিনিস বিএনপি সরিয়ে ফেলেছে: আসিফ মাহমুদ জুলাইযোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানকেও আয়নাঘরে রেখে নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর প্রতিটি বাড়িঘর পাহারায় রাখা সম্ভব নয়: রাজউক চেয়ারম্যান

প্যারোলে মুক্তি পেলেন বিএনপি নেতা সপু

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১ এপ্রিল, ২০২৩
  • ১২৪ বার

বড় ভাইয়ের জানাজায় অংশ নিতে ছয় ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু। শনিবার বেলা ১টা ৩০ মিনিটে রাজধানীর আজিমপুর ছাপড়া মসজিদে তার বড় ভাই মীর আরশাদ আলীর জানাজা অনুষ্ঠিত হবে।

বড় ভাইয়ের জানাজায় অংশ নেয়ার জন্য কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে বেলা ১১টা হইতে বিকেল ৫টা পর্যন্ত ছয় ঘণ্টার জন্য সপুকে মুক্তি দেয়া হয়েছে।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বিষয়টি নিশ্চিত করেছেন।

পারিবারিক সূত্র জানায়, মীর সরাফত আলী সপুর বড় ভাই অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা মীর আরশাদ আলী শুক্রবার (৩১ মার্চ) দুপুরে বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।

চলতি বছরের ৮ ফেব্রুয়ারি ঢাকার ধানমন্ডি শংকর এলাকার বাসা থেকে সপুকে আটক করে পুলিশ।

পরে পুলিশকে লাঞ্ছিত করা এবং সরকারি কর্মকর্তাকে দায়িত্ব পালনে বাধা দেয়ার অভিযোগে হাজারীবাগ থানায় দায়ের হওয়া মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। যদিও মামলার প্রাথমিক তথ্য বিবরণীতে (এফআইআর) সপুর নাম ছিল না।

গত ১৬ ফেব্রুয়ারি ওই মামলায় তিনি জামিন পান। জামিনে কারামুক্ত হওয়ার আগে রমনা থানায় নাশকতার অভিযোগে দায়ের হওয়া আরেক মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। সেই মামলায় গত ২০ মার্চ আদালত তার জামিন মঞ্জুর করেন।

জামিন মঞ্জুর হওয়ার পরে মীর সরফত আলী সপুকে জেলগেট থেকে গ্রেফতার করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com