রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

আবারো ২ বিলিয়ন ছাড়িয়েছে রেমিট্যান্স

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৩ এপ্রিল, ২০২৩
  • ১২৫ বার

ব্যাংকের মাধ্যমে আসা রেমিট্যান্স আবারো ২০০ কোটি ডলার ছাড়িয়েছে। বিদায়ী মার্চ মাসে রেমিট্যান্স এসেছে ২০১ কোটি ৭৬ লাখ ডলার।

এর আগে গত বছরের জুলাই ও আগস্টে রেমিট্যান্স ২০০ কোটি ডলার ছাড়িয়েছিল।

বাংলাদেশ ব্যাংক রোববার (২ এপ্রিল) রেমিট্যান্স সংক্রান্ত হালনাগাদ পরিসংখ্যান প্রকাশ করেছে। এতেই প্রবাস থেকে এক মাসে ২০০ কোটি ডলারের বেশি আয় আসার কথা জানা যায়।

কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ তথ্য বলছে, মার্চ মাসে রেমিট্যান্স এসেছে ২০১ কোটি ৭৬ লাখ ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ৮ দশমিক ৪৯ শতাংশ বেশি। আর ফেব্রুয়ারির তুলনায় আয় বেশি এসেছে ২৯ দশমিক ২৯ শতাংশ।

গত ফেব্রুয়ারিতে ১৫৬ কোটি ১২ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছিল দেশে। এই আয় জানুয়ারির তুলনায় ৩৯ কোটি ৭৬ লাখ ডলার বা প্রায় ২০ শতাংশ কম ছিল। জানুয়ারিতে রেমিট্যান্স এসেছিল প্রায় ১৯৬ কোটি ডলার। ২০২১ সালের ফেব্রুয়ারির চেয়ে গত ফেব্রুয়ারিতে রেমিট্যান্স বাড়ে ৬ কোটি ৬৮ লাখ ডলার। ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে এসেছিল ১৪৯ কোটি ৪৪ লাখ ডলারের রেমিট্যান্স।

রেমিট্যান্স ব্যাংকের মাধ্যমে পাঠাতে উৎসাহিত করতে সরকার প্রণোদনার হার দুই শতাংশ থেকে বাড়িয়ে এখন আড়াই শতাংশ দিচ্ছে। এরপরও দেশে ডলার-সংকট শুরু হওয়ার পাশাপাশি রেমিট্যান্সের গতি কম।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com