শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম :
‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া, বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

বরগুনায় চীনফেরত সেই শিক্ষার্থী করোনায় আক্রান্ত নন

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২০
  • ৩৩৭ বার

বরগুনা সদর হাসপাতালে চিকিৎসাধীন চীনফেরত এক শিক্ষার্থী করোনাভাইরাসে আক্রান্ত নন বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য বিভাগ। বরগুনার সিভিল সার্জন হুমায়ুন শাহীন খান এক বিবৃতি এ তথ্য জানান।

সিভিল সার্জন হুমায়ুন শাহীন খান জানান, রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনিস্টিটিউট (আইইসিডিআর) ওই শিক্ষার্থীর নমুনা পরীক্ষা-নিরীক্ষার পর রিপোর্ট প্রকাশ করেছে। রিপোর্টে তিনি করোনাভাইরাসে আক্রান্ত নন বলে নিশ্চিত করা হয়েছে।

সোমবার দুপুরে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক প্রতিনিধি দল বরগুনা আসেন এবং বরগুনা জেনারেল হাসপাতালের পর্যবেক্ষণ কক্ষে থাকা চীনফেরত ওই শিক্ষার্থীর নমুনা (রক্ত, নাক ও গলা থেকে সোয়াপ) সংগ্রহ করে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনিস্টিটিউটের (আইইসিডিআর) ল্যাবে পাঠান।

উল্লেখ্য, করোনাভাইরাস আতঙ্কে ওই শিক্ষার্থী গত ১৫ ফেব্রুয়ারি চীন থেকে পালিয়ে দেশে ফেরেন। ১৬ ফেব্রুয়ারি বরগুনায় পৌঁছলে শরীরে জ্বর অনুভব হয়। পরে তাকে বরগুনা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় এলাকায় করোনাভাইরাস আতঙ্ক ছড়িয়ে পড়ে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com