রবিবার, ১৪ জুন ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

নিরাপত্তা শঙ্কার অভিযোগ : হলে থাকতে চাচ্ছেন না ইবির সেই শিক্ষার্থী

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩
  • ১২৯ বার

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছাত্রলীগ শিক্ষার্র্থীকে হলের বৈধ সিট থেকে নামিয়ে দেয়ার ঘটনায় অভিযোগকারী শিক্ষার্থীকে হলে উঠিয়ে দিয়েছে হল কর্তৃপক্ষ। তবে নিরাপত্তা শঙ্কায় হলে উঠতে ভয় পাচ্ছেন বলে জানিয়েছেন ভুক্তভোগী সেই শিক্ষার্থী।

সোমবার (৩ এপ্রিল) হলে উঠিয়ে দেয়ার জন্য অভিযোগকারী মাহাদী হাসানকে নিজ কার্যালয়ে ডাকেন হল হল প্রভোস্ট অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম। এ সময় প্রভোস্টের কাছে অভিযোগ করায় তাকে ভৎসনা করা হয় বলে অভিযোগ তার।

ভুক্তভোগী শিক্ষার্থী জানান, ‘প্রভোস্ট স্যারের ডাকে তার অফিসে গিয়ে দেখি সেখানে হল প্রভোস্ট, হাউজ টিউটর, প্রক্টরিয়াল বডির সদস্য ও ছাত্রলীগ নেতারা উপস্থিত আছেন। আমি সেখানে গেলে তারা, বিষয়টিকে তুচ্ছ দাবি করেন। এছাড়া এ বিষয়ে অভিযোগ করায় আমাকে ভৎসনা করেন তারা। পরে আমাকে হলে আমার বরাদ্দকৃত সিটে উঠিয়ে দেন। আমি আমার নিরাপত্তার বিষয়ে স্যারদের কাছে বললে তারা এবিষয়ে কোনো নিশ্চয়তা দেননি।’

তিনি আরো জানান, ‘অফিস থেকে বের হয়ে ছাত্রলীগ নেতারা আমার ফোন চেক করেন। এবং বিভিন্ন প্রোগ্রামের পোস্ট না করায় তারা আমাকে বলেন, তুমি কিসের ছাত্রলীগ করো, কোনো পোস্ট করো না কেন? এছাড়া আমি অভিযোগ করায় ছাত্রলীগের মান ক্ষুণ্ন হয়েছে দাবি করে তারা অভিযোগ করার কারণ জানতে চান।’

তার নিরাপত্তার নিশ্চয়তা না দেয়ায় আশঙ্কা জানিয়ে তিনি বলেন, ‘আমি যেহেতু ছাত্রলীগের ভাইদের বিপক্ষে অভিযোগ করেছি সেহেতু তারা তো আমার ক্ষতি করার চেষ্টা করতে পারে। যে কোনো সময়ে আমাকে আবরারের মত শিবির আখ্যা দিয়ে মারধর করতেও পারে। তাই আমি নিরাপত্তার কথা ভেবে শহরে চলে এসেছি।’

এদিকে ভূক্তভোগীকে সক্রিয়ভাবে ছাত্রলীগের প্রোগ্রামে উপস্থিত থাকতে দেখা যায় বলে দাবি করেছেন শাখা ছাত্রলীগের সহ-সভাপতি তন্ময় সাহা টনি।

শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন, প্রভোস্ট স্যার তাকে সিটে উঠিয়ে দিয়েছেন। নিরাপত্তার বিষয়ে স্যার তাকে বলেছেন। এখানে আমদের ভয় পাওয়ার কোনো কারণই দেখি না। উপরন্তু ছাত্রলীগের কোনো প্রোগ্রামে পাওয়া না গেলেও সে নিজেকে ছাত্রলীগ পরিচয় দিয়ে বেড়াচ্ছে।

এ বিষয়ে হল প্রভোস্ট অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম বলেন, ‘তাকে আমরা হলে উঠিয়ে দিয়েছি এবং ছাত্রলীগের নেতাদেরকেও বলে দিয়েছি যেন তার কোনে সমস্যা না হয়। এছাড়া কোনো সমস্যা হলে আমাদের জানাতে বলেছি। শাখা ছাত্রলীগের নেতাদের আমিই ডেকেছিলাম কিন্তু তারা আমার অফিসের বাইরে তাকে কি বলেছে তা আমি জানিনা।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com