মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বেনজীর ইস্যুতে আমিরাতের সঙ্গে কথা বলেছে সরকার বরিশালে বাড়ির পাশে হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

গোপন মার্কিন সামরিক ঘাঁটির তথ্য চীনে পাচার করেছে বেলুন!

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩
  • ১২৫ বার

বেলুনের মাধ্যমে আমেরিকার গোপন সামরিক তথ্য পৌঁছে গিয়েছে চীনে। এমনই দাবি এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের। একাধিক মার্কিন সামরিক ঘাঁটির উপর দিয়ে উড়েছিল বেলুনটি। ওইসময় সেখানের ছবি, তথ্য সংগ্রহ করে তৎক্ষণাৎ বেইজিংয়ে পাঠানো হয়। হাজার চেষ্টা করেও এই তথ্যপাচার রুখতে পারেনি বাইডেন প্রশাসন। ওই বেলুন কেলেঙ্কারি নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনাও সৃষ্টি হয়েছিল।

সংবাদমাধ্যমের রিপোর্ট বলছে, ছবি নয়, বরং স্পর্শকাতর সামরিক ঘাঁটির একাধিক গোপন সমরাস্ত্র থেকে ইলেকট্রনিক সংকেত সংগ্রহ করেছে বেলুনটি। শুধু তাই নয়, যোগাযোগ রক্ষা করে একাধিক ব্যক্তির থেকেও গোপন তথ্য পাচার করেছে বেলুন। বেইজিংয়ে বসে তা সংগ্রহ করেছে চীনের বিশেষজ্ঞরা। এই খবর প্রকাশ্যে আসার পর উত্তেজনা ছড়িয়েছে। ওয়াকিবহাল মহল মনে করছে, আমেরিকার সমর কৌশল. অস্ত্র সংক্রান্ত বহু গোপন তথ্যই বাইডেন প্রশাসনের হাতছাড়া হয়েছে, যা নিসন্দেহে আমেরিকার জন্য চিন্তার।

উল্লেখ্য, আমেরিকায় বেলুনের নজরদারি চালানোর অভিযোগ ওঠে চীনের বিরুদ্ধে। সাথে সাথেই চীনের বেলুনকে গুলি করে নামায় মার্কিন যুক্তরাষ্ট্র। তারপরেই বেজিংয়ের তরফে বিবৃতি জারি করে এহেন আচরণের কড়া নিন্দা করা হয়। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ‘অসামরিক আকাশযানকে গুলি করে নামানো নিঃসন্দেহে বাড়াবাড়ি। আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘন করেছে আমেরিকা।’

বেইজিংয়ের দাবি, হাওয়ার কারণে দিক পরিবর্তন করে অন্যত্র চলে গিয়েছে বেলুন। এর জবাব দিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেনের চীন সফর বাতিল করা হয়।
সূত্র : সংবাদ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com