শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

মায়ের সাথে অভিমান করে কলেজ ছাত্রের আত্মহত্যা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২০
  • ৩২৬ বার

ময়মনসিংহের গফরগাঁওয়ে মায়ের সাথে অভিমান করে এক কলেজ ছাত্র বিষপানে আত্মহত্যা করেছে। নিহত কলেজ ছাত্রের নাম ফরিদ আহমেদ হৃদয় (১৯)। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বারবাড়িয়া ইউনিয়নের বাড়াভাটি পাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ফরিদ আহমেদ হৃদয় গফরগাঁও সরকারি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ ঘটনায় ফরিদের বাবা চাঁন মিয়া গফরগাঁও থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছেন।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, গফরগাঁও সরকারি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র ফরিদ আহমেদ হৃদয় পার্শ্ববর্তী ভালুকায় আত্মীয় বাড়ি থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি ফিরে মোবাইলে গেম খেলতে থাকে। এ সময় হৃদয়ের মা পড়ালেখা বাদ দিয়ে গেম খেলতে ছেলেকে নিষেধ করে বকাঝকা করেন। এতে অভিমান করে সে বিষপান করে। খোঁজ পেয়ে বাড়ির লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে হৃদয় মারা যায়।

খবর পেয়ে গফরগাঁও থানার পুলিশ রাতেই বাড়ি থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

গফরগাঁও থানার ওসি অনুকূল সরকার বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্টের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com