রবিবার, ২১ জুন ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম :
‘২ মিনিটে শেষ করেন, বাকি কথা টকশোতে বলবেন’, নিলোফার চৌধুরী মনিকে স্পিকার প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা মাছ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী গাজীপুরে যুবলীগের মিছিল, পুলিশ দেখে ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ বলে হুমকি এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ : হান্নান মাসুদকে স্পিকার ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর আল-জাজিরার বিশ্লেষণ, ফাটল ধরতে পারে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটে, ইরানের সামনে ‘বড় সুযোগ’ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

অসুস্থ, তবু থেমে নেই তাসরিফ খান

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৫ এপ্রিল, ২০২৩
  • ১১৯ বার

কুঁড়েঘর ব্যান্ড দিয়ে সংগীতের ভুবনে পা রাখেন গায়ক তাসরিফ খান। গান দিয়ে অল্প ক’দিনেই শ্রোতাদের মন জয় করে নেয় দলটি। তবে এই ব্যান্ডের গায়ক সবার কাছে জনপ্রিয় আরও একটি কারণে। আর তাহলো অসহায় ও বিপদগ্রস্থ মানুষের পাশে দাঁড়ান তাসরিফ খান।

ক’দিন আগেই নামাজ পড়তে গিয়ে অটোরিকশা হারানো প্রতিবন্ধী রশিদের পাশেও দাঁড়িয়েছেন তরুণ এই সংগীতশিল্পী। তাসরিফ স্কোয়াডের পক্ষ থেকে তাকে একটি অটোরিকশা কিনে দেওয়া হয়েছে। অথচ ক’দিন আগেই খবর আসে, ‘ফেসিয়াল প্যারালাইসিস’ নামের এক রোগে ভুগছেন তিনি। যে কারণে তার মুখের একপাশ কিছুটা বাঁকা হয়ে গেছে। চিকিৎসকরা বলেছেন, আপাতত পূর্ণাঙ্গ বিশ্রামে থাকতে হবে তাকে। কিন্তু বঙ্গবাজারের অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো অসুখও থামাতে পারেনি তাসরিফ খানকে। অগ্নিকাণ্ডে নিঃস্ব পরিবারের পাশে থাকার কথা জানালেন এই গায়ক। এক ফেসবুক লাইভে এসে এমন উদ্যোগের কথাই বলেন তাসরিফ।

এই গায়ক জানান, বঙ্গবাজারের অগ্নিকাণ্ডের ঘটনায় যেসব পরিবার একদমই নিঃস্ব হয়ে গেছেন, তাদের একটা তালিকা করে যতটুকু পারা যায় সাহায্য করবেন। এজন্য সবার সহযোগিতা দরকার।

সবার সহযোগিতা কামনা করে তাসরিফ খান বলেন, ‘বড় আকারে না হলেও এক হাজার পরিবারকে অন্তত ঈদের বাজারও করে দিতে চাই। আমরা সর্বস্ব হারানো ছোট ব্যাবসায়ীদের খুঁজে বের করে তাদের কাছে পর্যাপ্ত পরিমাণে আর্থিক সয়াহতা পৌছে দিতে চাই, যেন তারা আবার ঘুরে দাড়াতে পারে। অনেক মানুষকে অল্প করে না দিয়ে বরং অল্প মানুষকে যদি বেশি করে সয়াহতা পৌঁছে দিতে পারি সেটা হয়তো উত্তম হবে। আপনাদের পরামর্শ প্রয়োজন। আপনারা প্লিজ পাশে থাকবেন যে, যার সাধ্যমতো।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com