রবিবার, ২১ জুন ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনাম :
‘২ মিনিটে শেষ করেন, বাকি কথা টকশোতে বলবেন’, নিলোফার চৌধুরী মনিকে স্পিকার প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা মাছ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী গাজীপুরে যুবলীগের মিছিল, পুলিশ দেখে ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ বলে হুমকি এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ : হান্নান মাসুদকে স্পিকার ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর আল-জাজিরার বিশ্লেষণ, ফাটল ধরতে পারে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটে, ইরানের সামনে ‘বড় সুযোগ’ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

লাখ টাকায় পোড়া লুঙ্গি কিনলেন তাহসান

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৫ এপ্রিল, ২০২৩
  • ১১১ বার

দেশের সব থেকে বড় পাইকারি কাপড়ের মার্কেট বঙ্গবাজার। এখান থেকে খুচরা দামেও কাপড় বিক্রি হয়। আসন্ন ঈদকে সামনে রেখে জমে উঠেছিল বঙ্গবাজার। কিন্তু গতকাল সোমবার সকালে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘটনায় পুড়ে ছাই হয়ে গেয়ে অসংখ্য মানুষের স্বপ্ন আর শেষ সম্বল। গতকাল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়ে আগুনের দৃশ্য, কান্নার আর হারানো ছবি।

ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে এগিয়ে এলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ও অভিনেতা তাহসান খান। এই তারকা আজ বুধবার পুড়ে যাওয়া একটি লুঙ্গি কিনেছেন লাখ টাকায়। তাহসানের এই কাজের বিষয়টি জানিয়েছে সেবামূলক ফাউন্ডেশন বিদ্যানন্দ।

তাদের পক্ষ থেকে জানানো হয়, তারা নগদ এক কোটি টাকা তুলে দিতে চায় ভুক্তভোগী ক্ষুদ্র ব্যবসায়ীর হাতে। আপনাদের মতো অসাধারণ সাপোর্টারদের পাশাপাশি আমরা কিছু তারকা ব্যক্তিত্বকে সংযুক্ত করতে চাচ্ছি সচেতনতা বাড়াতে।

বিদ্যানন্দ ফাউন্ডেশনের ভাষায়, ‘জনপ্রিয় শিল্পী তাহসান বঙ্গবাজারের পোড়া লুঙ্গির একটা কিনে নিয়েছেন এক লাখ টাকায়। যে টাকা পৌঁছে দেওয়া হচ্ছে ক্ষতিগ্রস্ত বিক্রেতাদের কাছে। অনেকে তারকা ব্যক্তিত্বের অনুরোধ আসছে বিদ্যানন্দে, সবাই সংগ্রহে রাখতে চান কিছু কাপড়।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com