শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনাম :
আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ আসামে ভারতীয় বিমানবাহিনীর এএন-৩২ উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৫ বাঙালি পরিচয়ে সীমান্তের ওপারের কারও সার্টিফিকেটের প্রয়োজন নেই: তথ্যমন্ত্রী বাজেটে ছাড়, বাজারে স্বস্তির অপেক্ষায় ভোক্তা ‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল

কমলাপুর রেলস্টেশনের ছাদে মিলল যুবকের ঝুলন্ত লাশ

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৫ এপ্রিল, ২০২৩
  • ২২০ বার

রাজধানীর কমলাপুর রেলস্টেশনের প্লাটফর্মের ছাদ থেকে নয়ন প্রকাশ হেমারী (২৭) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টায় স্টেশনের ৬ নম্বর প্লাটফর্মের ২০ নম্বর পিলার সংলগ্ন ছাদ থেকে লাশটি উদ্ধার করে রেলওয়ে থানা পুলিশ।

মৃত যুবক স্টেশনে থেকে ট্রেনে পানি দেওয়ার কাজ করতো বলে জানা গেছে।

কমলাপুর রেলওয়ে থানা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মোখলেছুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘খবর পেয়ে আমরা রাত ১২টায় স্টেশনের ৬ নম্বর প্লাটফর্মের ২০ নম্বর পিলার সংলগ্ন ছাদে ওঠি। সেখানে রেলিংয়ের পাইপের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় নয়নের ঝুলন্ত মরদেহ উদ্ধার করি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।’

তিনি আরও বলেন, ‘নয়নের মৃত্যুর প্রকৃত কারণ জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com