রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

পুলিশের পিকআপ-ট্রাক-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ, নিহত ২

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩
  • ১৪৯ বার

সিলেটে পুলিশের পিকআপ, ট্রাক ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। আহত হয়েছে ১০ পুলিশ সদস্য।

বুধবার রাত ১০টায় সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের গোয়াইনঘাটের মিত্রিমহল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পুলক রায় (৩০) ও বিক্রম চন্দ্র মণ্ডল (২৯)। তারা দু’জন মোটরসাইকেলের আরোহী ছিলেন।

সিলেট জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা শ্যামল বণিক জানান, রাত ১০টায় কোম্পানীগঞ্জ থেকে সিলেট যাচ্ছিল পুলিশের একটি পিকআপ। পথে গোয়াইনঘাটের মিত্রিমহল এলাকার ১০ নম্বর ব্রিজের উত্তর পাশে পৌঁছালে নম্বরবিহীন বেপরোয়া গতির একটি ট্রাকের সাথে পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় পেছনে থাকা মোটরসাইকেল ট্রাককে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের তিন আরোহী একজন পুলক রায় মারা যান। আর আহত বাকি দু’জনের মধ্যে বিক্রম চন্দ্র মণ্ডল রাত সাড়ে ১২টার দিকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আর আহত ফয়সল (৩০) হাসপাতালে চিকিৎসাধীন।

এদিকে ওই পিকআপচালকসহ ১০ পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন অতিরিক্ত পুলিশ সুপার শেখ মুহাম্মদ সেলিমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। ট্রাক ও চালককে আটক করতে পারেনি পুলিশ। নিহতদের লাশ হাসপাতালের মর্গে রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com