মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বেনজীর ইস্যুতে আমিরাতের সঙ্গে কথা বলেছে সরকার বরিশালে বাড়ির পাশে হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

ইউক্রেনকে আরও ২৬০ কোটি ডলার দিচ্ছে যুক্তরাষ্ট্র

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩
  • ১১২ বার
যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে ইউক্রেনের জন্য আরও ২৬০ কোটি ডলার মূল্যের সামরিক সহযোগিতা দেওয়ার কথা ঘোষণা করেছে। এ নিয়ে ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত কিয়েখকে ৩ হাজার ৫২০ কোটি ডলার দিয়েছে যুক্তরাষ্ট্র। নতুন করে ইউক্রেনকে সামরিক সহযোগিতা দেওয়ার ঘোষণায় রাশিয়া হুশিয়ারি উচ্চারণ করে বলেছে, এ ধরনের সহযোগিতার ফলে ইউক্রেন যুদ্ধ কেবল দীর্ঘায়িত হবে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন নতুন ওই ২৬০ কোটি ডলার মূল্যের সামরিক সহযোগিতা প্যাকেজ ঘোষণা করে বলেছে, ইউক্রেনকে যেসব সমরাস্ত্র দেয়া হবে সেগুলোর মধ্যে রয়েছে তিনটি গোয়েন্দা রাডার, ট্যাংক বিধ্বংসী রকেট ও জ্বালানি ট্র্যাক। এই নিয়ে ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত কিয়েভকে ৩,৫২০ কোটি ডলারের সামরিক সহায়তা দিল। ইউক্রেনকে ন্যাটো জোটে যোগ দিতে বাধা দেওয়া এবং দেশটির পূর্বাঞ্চলীয় লুহানস্ক ও দোনেৎস্ক অঞ্চলের রুশভাষি নাগরিকদের রক্ষা করার ঘোষণা দিয়ে ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। ইউক্রেনকে রাশিয়ার সর্বশেষ সামরিক সহযোগিতা দেয়ার ঘোষণায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ওয়াশিংটনস্থ রুশ দূতাবাস। দূতাবাসটি বলেছে, এই সহযোগিতার ফলে যুদ্ধ প্রলম্বিত হবে এবং আরও বেশি বেসামরিক নাগরিকের জীবন বিপন্ন হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com