শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে তিনজনকে হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন খুলনায় প্রকাশ্যে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত চারজনের জয় প্রধানমন্ত্রীকে নিয়ে নাহিদ ইসলামের বক্তব্য প্রত্যাহারে আইনি নোটিশ মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ধাক্কায় ইলন মাস্ক ট্রিলিয়ন অর্থনীতির দেশ গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী হাসিনাকে ফেরাতে কোনো ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত ৩ রাজনীতিকের বিজয় জামায়াতের ৭৭ জেলা ও মহানগরে নতুন আমিরের নাম ঘোষণা যাত্রাবাড়ীর হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরী গ্রেপ্তার, মুচলেকায় ছাড়া পেলেন সাংবাদিক রাজীব

মেয়ের সঙ্গে ‘খোলামেলা’ পোশাকে কাজল, ছবি ভাইরাল

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩
  • ১৪১ বার

‘নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার’-এর উদ্বোধনী অনুষ্ঠানে নজর কাড়লেন বলিউড অভিনেতা অজয় দেবগন ও অভিনেত্রী কাজল দেবগনের মেয়ে নাইসা দেবগন। আয়োজনে অংশ নেয়ার কিছু মুহূর্ত ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে ইনস্টাগ্রামে। যা রীতিমত ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়।

আম্বানি পরিবারের অনুষ্ঠানে হাজির হয়েই দ্যুতি ছড়ালেন স্টারকিড নাইসা। মাত্র ১৯ বছর বয়সে তারকাকন্যা হিসেবে খ্যাতিও পেয়েছেন সোশ্যালে। অনুষ্ঠানে মেয়ের সঙ্গে তোলা নিজেদের কয়েকটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন অভিনেত্রী কাজল। ফ্যাশন ডিজাইনার আবু জনি সন্দিপ খোসলার ডিজাইনে জমকালো গাউনে হাজির হয়েছিলেন নাইসা।

বলি নায়িকা মেয়ের ছবি পোস্ট করতেই নজর কাড়ে সবার। নেটিজেন থেকে তারকা সবাই প্রশংসা করেছেন। কেউ কেউ মা-মেয়েকে একসঙ্গে দেখে মুগ্ধতাও প্রকাশ করেছেন।

এর আগে একাধিকবার সিনেমায় আত্মপ্রকাশের গুঞ্জন রটেছিল নাইসার। তবে পরিবার থেকে প্রতিবারই তা ভিত্তিহীন বলে জানিয়েছেন। বর্তমানে এ স্টারকিড সুইজারল্যান্ডের গ্লিও ইনস্টিটিউট অব হায়ার এডুকেশনে পড়ালেখা করছেন।

গত ৩০ ও ৩১ মার্চ মুম্বাইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্সের জিও ওয়ার্ল্ড সেন্টারে ‘নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার’-এর অনুষ্ঠান হয়। সেখানে হলিউড থেকে বলিউড টম হল্যান্ড, জেন্ডেয়া, জিজি হাদিদরা এবং বলিউডের শাহরুখ খান, সালমান খান, ঐশ্বরিয়া রাই বচ্চন, প্রিয়াঙ্কা চোপড়া, রাশমিকা মান্দানাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com