মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বেনজীর ইস্যুতে আমিরাতের সঙ্গে কথা বলেছে সরকার বরিশালে বাড়ির পাশে হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

যুক্তরাষ্ট্রের কলোরাডোতে গুলিবিদ্ধ হয়ে নিহত ২

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩
  • ১১৪ বার

যুক্তরাষ্ট্রের কলোরাডো রাজ্যে একটি বাসভবনে বন্দুক হামলায় দু’জন নিহত ও অপর একজন আহত হয়েছে।

বৃহস্পতিবার এ ঘটনা ঘটে বলে জানিয়েছে সংবাদমাধ্যম সিনহুয়ার।

লেকউড পুলিশ বিভাগ জানায়, কলোরাডো রাজ্যের রাজধানী ডেনভারের দক্ষিণপশ্চিমে অবস্থিত লেকউড সিটিতে স্থানীয় সময় বেলা ১১টা ৫২ মিনিটে বন্দুক হামলার খবর পেয়ে পুলিশ ওই বাসভবনে যায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সেখানে তিনজনকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পায়।

সিনহুয়ার খবরে বলা হয়, ঘটনাস্থলেই একজনকে মৃত ঘোষণা করা হয়। অন্য দুজনকে হাসপাতালে নেয়া হলেও তাদের একজন মৃত্যু হয়। অন্যজন চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশের বিবৃতিতে বলা হয়, ‘বন্দুক হামলার শিকার হওয়া ওই তিনজনে মধ্যে সম্পর্কে এখনো জানা যায়নি। তবে এটা স্পষ্ট যে তারা একে অপরের পরিচিত ছিল।’

গোয়েন্দারা ধারণা করছে, ওই বন্দুক হামলায় চতুর্থ পক্ষ জড়িত রয়েছে, যারা পুলিশ আসার আগেই পালিয়েছে।

পুলিশ আরো জানায়, চতুর্থ পক্ষেরও কেউ গুলিবিদ্ধ হয়ে থাকতে পারে। এ হামলার ব্যাপারে জোরালো তদন্ত চলছে।
সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com