শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

পরকীয়া প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় নারী, গাছে বেঁধে নির্যাতন

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২০
  • ৩৪৮ বার

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় পরকীয়া প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা পড়ায় এক নারীকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলার উথলি গ্রামের ফার্মগেট পাড়ায় দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, পরকীয়া প্রেমিকের নাম লিখন (৩২)। তিনি ওই গ্রামের বাসিন্দা, পেশায় মুদি দোকানদার। তার দুই সন্তান রয়েছে। অন্যদিকে নির্যাতিতা নারী একই গ্রামের দুই সন্তানের জননী।

স্থানীয়রা জানিয়েছে, তাদের দুজনের মধ্যে দীর্ঘদিন ধরে প্রেম চলছিল। বৃহস্পতিবার দুপুরে ওই নারীর স্বামী তার দুই সন্তানকে নিয়ে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। এ সুযোগে রাতে ওই নারীর ঘরে ঢুকে পড়েন লিখন।

পরে প্রতিবেশীরা তাদের দুজনকে আপত্তিকর অবস্থায় ধরে ফেলে। এরপর দুজনকেই বাড়ির বাইরের একটি কাঁঠাল গাছের সঙ্গে বেঁধে নির্যাতন চালানো হয়।

খবর পেয়ে জীবননগর থানা পুলিশের টহল দল ঘটনাস্থলে রাত ২টার দিকে উপস্থিত হন। পরে অভিযুক্ত লিখন ও ওই নারীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, বিষয়টি শোনার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com