মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বেনজীর ইস্যুতে আমিরাতের সঙ্গে কথা বলেছে সরকার বরিশালে বাড়ির পাশে হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

‘জ্বীন’ একা দেখলেই পাবেন ১ লাখ

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩
  • ১২২ বার

ঈদে দেশে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে নির্মাতা ও অভিনেতা নাদের চৌধুরী পরিচালিত ভৌতিক সিনেমা ‘জ্বীন’। সিনেমাটি প্রযোজনা করেছে জাজ মাল্টিমিডিয়া। এবার জাজের কর্ণধার আব্দুল আজিজ ঘোষণা দিলেন, ‘জ্বীন’ সিনেমা একা দেখতে পারলেই ১ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে।

আব্দুল আজিজের ভাষ্য, ‘আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের এক ওয়ার্কশপে উপস্থিত ছিলাম। হলে ছাত্রদের সঙ্গে আলোচনা। সেখানে সব ছাত্রদের উদ্দেশ্যে ঘোষণা দেওয়া হলো, কেউ একা একটি হলে বসে “জ্বীন” সিনেমাটি সম্পূর্ণ দেখতে পারলে, তাকে এক লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। সেখানে কেউ রাজি হয় নাই। তখন এই বাজিটি সিনেমাপ্রেমীদের জন্যও রাখলাম।’

জাজের পক্ষ থেকে বিশেষ দ্রষ্টব্য হিসেবে জানান হয়েছে। ভয়ের কারণে কোন দুর্ঘটনা ঘটলে জাজ মাল্টিমিডিয়া বা হল কতৃপক্ষ দায়ী নয়। তবে সিনেমা হলের বাইরে একটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা থাকবে। তবে চ্যালেঞ্জ গ্রহণকারী ব্যক্তি যদি পুরো সিনেমা না দেখতে পারে, তাহলে তাকে হলে ও অ্যাম্বুলেন্সের ভাড়া দিতে হবে। আর যদি একা বসে পুরো সিনেমা পারে, তাকে জাজের পক্ষ থেকে নগদ ১ লাখ টাকা দেওয়া হবে। এবং নাস্তার টাকাও দেওয়া হবে।
সাইকো থ্রিলার গল্পের এই সিনেমাতে একজন ফ্যাশন ফটোগ্রাফারের চরিত্রে অভিনয় করেছেন সজল। আর মোনালিসা চরিত্রে অভিনয় করেছেন পূজা। সবাই তাকে আদর করে মোনা বলে ডাকে। সজল-পূজা ছাড়াও আরও অভিনয় করেছেন জিয়াউল রোশান, মুন, সুজাতা, বেবি, রফিক, নবী, হিরাসহ অনেকে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com