বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

ইয়াবাসহ ছাত্রলীগ নেতা আটক

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৯ এপ্রিল, ২০২৩
  • ১১৪ বার

ফরিদপুরের বোয়ালমারীতে ৩২ পিস ইয়াবাসহ জেলা ছাত্রলীগের এক নেতাকে আটক করেছে বোয়ালমারী থানা পুলিশ। গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সাতৈর ইউনিয়নের মহিশালা ব্রিজ এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক জেলা ছাত্রলীগের নেতা আশরাফুজ্জামন জোহা ফরিদপুর সদর উপজেলার চাঁদপুর ইউনিয়নের ধুপাডাঙ্গা গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে। তিনি জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক এবং একজন চিহ্নিত মাদক বিক্রেতা বলে জানায় পুলিশ।

থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৮ এপ্রিল রাত সাড়ে ১০টার দিকে এসআই বাবুলের নেতৃত্বে উপজেলার সাতৈর ইউনিয়নের মহিশালা ব্রিজ এলাকা থেকে মাদকদ্রব্য বহনকারী একটি মোটরসাইকেলসহ তাকে আটক করে বোয়ালমারী থানা পুলিশের একটি দল। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সহযোগীরা পালিয়ে যায়।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, ‘তিনি একজন চিহ্নিত মাদক বিক্রেতা। ২০১৮ সালে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর তাকে মাদকসহ গ্রেপ্তার করে। তার এ ব্যবসার সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com