বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

ঝালকাঠিতে নলকূপ বসাতে গিয়ে গ্যাসের সন্ধান

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৯ এপ্রিল, ২০২৩
  • ১২৪ বার

ঝালকাঠির রাজাপুরে গভীর নলকূপ বসাতে গিয়ে গ্যাসের সন্ধান পেয়েছেন শ্রমিকরা। নলকূপ বসানোর সময় ৯৬০ ফুট নিচের পাইপ দিয়ে অনবরত এ গ্যাস বের হচ্ছে।

রোববার (৯ এপ্রিল) সকালে রাজাপুর উপজেলার শুক্তাগড় গ্রামে পল্লী বিদ্যুতের পাওয়ার স্টেশন সংলগ্ন মো: মোফাজ্জেল হাওলাদারের নির্মানাধীন বাড়িতে এ গ্যাসের সন্ধান পাওয়া যায়।

বিষয়টি মুহূর্তের মধ্যে ওই এলাকায় ছড়িয়ে পরলে উৎসুকজনতা সেখানে ভিড় জমায়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স টিম ঘটনাস্থল পরিদর্শন করে অনবরত গ্যাস বের হওয়ায় সেখানের সকল কাজ বন্ধ করে দেয় ও লোকজনকে দূরত্ববজায় থাকার নির্দেশ দেয়।

বাড়ির মালিক মো: মোফাজ্জেল হাওলাদার বলেন, ‘নলকূপে বসানোর একপর্যায়ে ৯৬০ ফুট মাটির নিচে পাইপ যাওয়ার পর সেখান থেকে অনবরত প্রাকৃতিক গ্যাস বের হতে থাকে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com