বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

নিরাপত্তার দাবিতে নির্যাতিত সাংবাদিক পরিবারের রূপগঞ্জ থানায় অবস্থান

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৯ এপ্রিল, ২০২৩
  • ১২৬ বার

‌‘আমরা বাঁচতে চাই, আমাদের বাঁচতে দিন, নয়তো থানা হাজতে আশ্রয় দিন’- এই দাবি নিয়ে বেসরকারি টেলিভিশন বাংলা টিভির সাংবাদিক সোহেল কিরণসহ তার পরিবারের সদস্যরা নিরাপত্তা চেয়ে ভ্যানগাড়ি করে এসে রূপগঞ্জ থানায় অবস্থান নিয়েছেন।

রোববার (৯ এপ্রিল) দুপুরে দুই ঘণ্টা অবস্থান নেয়ার পর এএসপি (গ-সার্কেল) আবির হোসেন এসে নিরাপত্তার আশ্বাস দিলে পরিবার অবস্থান তুলে নেয়।

সাংবাদিক সোহেল কিরণের বাবা আব্দুল হান্নান বলেন, ‘সংবাদ প্রকাশের জেরে গত ৪ এপ্রিল রাতে কাঞ্চন বাজারে সোহেল কিরণকে কলি বাহিনীর সন্ত্রাসীরা কুপিয়ে হত্যার চেষ্টা চালায়। এ ঘটনায় গোলাম রসুল কলিকে প্রধান আসামি করে সন্ত্রাসী আফজালসহ ৭/৮ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়।

ঘটনার পাঁচ দিন পার হয়ে গেলেও মামলার আসামিদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। এছাড়া মামলা দায়েরের পর থেকেই মামলা তুলে নিতে নানাভাবে হত্যার হুমকি দিয়ে আসছে। একটি বড় প্রভাবশালী গোষ্ঠী এতে সহযোগিতা করছে বলে জানতে পেরেছি। এছাড়া যেকোনো সময় হত্যার শিকার হতে পারি আমরা। আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। তাই বাধ্য হয়ে রূপগঞ্জ থানায় এসে আশ্রয় চেয়েছি।’

সোহেল কিরণের মা রওশন আরা বেগম বলেন, ‘আমার ছেলেকে যারা হত্যার চেষ্টা চালিয়েছে তাদের বিচার চাই। আমার ছেলে কারো কোনো ক্ষতি করেনি। ছোট নাতিটাকে যারা এতিম করতে চেয়েছে আল্লাহ তাদের বিচার করবেন।’

নারায়ণগঞ্জ জেলা পুলিশের এএসপি (গ-সার্কেল) আবির হোসেন বলেন, সোহেল কিরণের বিষয়টি আমরা নিজের মনে করছি। অবশ্যই তার নিরাপত্তা জোরদার করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com