মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বেনজীর ইস্যুতে আমিরাতের সঙ্গে কথা বলেছে সরকার বরিশালে বাড়ির পাশে হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

প্রেসিডেন্ট কেনেডির ভাইপো বাইডেনকে চ্যালেঞ্জ করলেন

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১০ এপ্রিল, ২০২৩
  • ১২৭ বার

৮০ বছর বয়সী প্রেসিডেন্ট জোসেফ বাইডেন ২০২৪ সালের নির্বাচনে পুনর্বার প্রতিদ্ব›িদ্বতা করতে চান দ্বিতীয় মেয়াদের জন্য। কিন্তু আমেরিকার জনগণের কাছে তিনি বয়সের কারণেই হয়তো যতটুকু প্রয়োজন ততটুকু সমর্থন নাও পেতে পারেন। ২০২৪ সালে নির্বাচনে জয়ী হলে তখন তার বয়স হবে ৮২ বছর। আরো চারবছর হোয়াইট হাউজে থাকলে মেয়াদ শেষে তার বয়স দাঁড়াবে ৮৬ বছর। অর্থাৎ ২০২৪ সালে তাকে জিততে হলে প্রথমেই সিদ্ধান্ত নিতে হবে তার রানিং মেট বা ভাইস প্রেসিডেন্ট কে হবেন। কারণ তিনি যদি মেয়াদ পূর্ণ করার আগেই মারা যান তাহলে ভাইস প্রেসিডেন্টই মেয়াদের বাকি সময়টুকুর জন্য প্রেসিডেন্ট হবেন। অনেকেই মনে করছেন প্রেসিডেন্ট বাইডেন কমালা হ্যারিসকে আবার তার রানিংমেট করবেন। এই কারণে সিনেটর রবার্ট কেনেডির ছেলে এবং প্রেসিডেন্ট জন কেনেডি ও সিনেটর এডওয়ার্ড কেনেডির ভাইয়ের ছেলে রবার্ট এফ কেনেডি জুনিয়র ডেমোক্রেটিক পার্টির ব্যানারে প্রাইমারিতে জো বাইডেনকে চ্যালেঞ্জ করার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বুধবার ফেডারেল ইলেকশন কমিশনে তার প্রার্থিতার কথা জানিয়েছেন।

এসোসিয়েটেড প্রেস জানাচ্ছে, রবার্ট কেনেডি একজন পরিবেশ এটর্নি। তর বয়স ৬৯ বছর। তিনি করোনাকালে এ্যান্টি-ভ্যাকসিন একটিভিস্ট ছিলেন। নিজেও ভ্যাকসিন নেননি। তিনি ক্লিন ওয়াটার ইস্যু নিয়ে এখনো সোচ্চার, তিনি এখনো মনে করেন ভ্যাকসিন নিরাপদ নয়। ২০২১ সালে প্রকাশিত তার বই  ‘The Real Anthony Fauci’ আলোড়ন তোলে।

এখনো সবই প্রাইমারি অবস্থায় রয়েছে। আরো কয়েকজন প্রার্থী প্রাইমারিতে বাইডেনকে চ্যালেঞ্জ করার প্রস্তুতি নিচ্ছেন ডেমোক্রেটিক পার্টি থেকে। অবশ্য প্রেসিডেন্ট বাইডেন দ্বিতীয় মেয়াদে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করলেও এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি। কারণ তার জনপ্রিয়তায় ভাটা চলছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com