বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

ডয়চে ভেলেকে সাক্ষাৎকার দেয়া নাফিজ আলম গ্রেফতার

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১০ এপ্রিল, ২০২৩
  • ১৪৩ বার

র‌্যাবের বিরুদ্ধে অভিযোগ নিয়ে জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলের একটি তথ্যচিত্রে সাক্ষাৎকার দেয়া নাফিজ মোহাম্মদ আলমকে গ্রেফতার করেছে ভাটারা থানা পুলিশ।

সোমবার সকালে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার আব্দুল আহাদ এই তথ্য নিশ্চিত করেছেন।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ সূত্রে জানা যায়, অবৈধভাবে বিদেশী মদ ও বিয়ার বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিলেন নাফিজ মোহাম্মদ। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে বিভিন্ন ব্র্যান্ডের ২৬টি বিদেশী মদের বোতল, ৩২টি কোলার ক্যান। এছাড়া তার কাছে একটি ল্যাপটপ, একটি আইফোন, একটি মোটরসাইকেল ও নগদ ৩০ হাজার টাকা পাওয়া গেছে।

তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।

ভাটারা থানা পুলিশ জানিয়েছে, এর আগে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে।

সম্প্রতি ডয়েচে ভেলের তথ্যচিত্রে দেয়া সাক্ষাৎকারে নাফিজ অভিযোগ করেন, তাকে ধরে নিয়ে যাওয়ার পর র‌্যাব- ১ এর দফতরে ‘নির্যাতন’ করা হয়েছিল।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com