শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া, বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

পাকিস্তানের নাগরিকত্ব চেয়েছেন সামি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২০
  • ৩৫৯ বার

পাকিস্তানে গিয়ে খেলতে যখন ভয় পাচ্ছেন অনেক ক্রিকেটার সেখানে দেশটির নাগরিকত্বই চেয়ে বসেছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার ড্যারেন সামি।

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) পেশোয়ার জালমির হয়ে খেলা এ অলরাউন্ডার পাকিস্তানের প্রেসিডেন্টের কাছে সম্মানসূচক নাগরিকত্বের আবেদন করেছেন বলে বুধবার জানিয়েছেন জালমির স্বত্বাধিকারী জাভেদ আফ্রিদি।

করাচিতে পিএসএলের পঞ্চম আসরের উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে কথা বলার সময় জাভেদ আফ্রিদি এ তথ্য জানান। তিনি বলেন, আন্তর্জাতিক ক্রিকেটকে পাকিস্তানে আনতে সামি বিশেষ ভূমিকা পালন করেছেন।

এ সময় তিনি জানান, সামির নাগরিকত্বের আবেদন বর্তমানে প্রেসিডেন্টের দফতরে আছে। আমরা চাই পাকিস্তান ক্রিকেট বোর্ড চেয়ারম্যান এ ব্যাপারে ভূমিকা রাখুক।

বৃহস্পতিবার উদ্বোধনী ম্যাচে করাচি কিংসের সাথে জালমির মুখোমুখি হওয়ার আগে সেন্ট লুসিয়ানার এ ক্রিকেটারের মুখে খুশির ছাপ ছিল। তার এ খুশি আন্তর্জাতিক ক্রিকেটকে পাকিস্তানে নিয়ে আনার প্রচেষ্টা কাজে লাগার কারণে।

তিনি বলেন, এটা ভালো যে আমার প্রচেষ্টাকে স্বীকৃতি দেয়া হচ্ছে, কিন্তু এদেশের মানুষের কাছ থেকে আমি যে ভালোবাসা ও স্নেহ পেয়েছি তা-ই সব।

‘আমার জন্য ভালোবাসা হৃদয়ে। এটা একটা অনুভূতির বিষয়। আমার পাসপোর্ট থাকুক বা নাই থাকুক এদেশের প্রতি আমার ভালোবাসা সব সময়ই থাকবে’, বলেন সামি।

পাকিস্তান সুপার লিগের পঞ্চম এ আসরে ৩৬ বছরের সামি অপেক্ষায় আছেন নিজের অলরাউন্ডার পারফর‌ম্যান্স তুলে ধরার।

সূত্র : পাকিস্তানক্রিকেট ডটকম ডট পিকে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com