মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বেনজীর ইস্যুতে আমিরাতের সঙ্গে কথা বলেছে সরকার বরিশালে বাড়ির পাশে হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

বোমা বিস্ফোরণে আহত সঞ্জয় দত্ত

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১২ এপ্রিল, ২০২৩
  • ১২৫ বার

বোমা বিস্ফোরণে আহত হয়েছেন বলিউড সুপারস্টার সঞ্জয় দত্ত। আজ বুধবার ব্যাঙ্গালোরের কন্নড় ছবি ‘কেডি’র শুটিং সেটে এ বিস্ফোরণ ঘটে। এতে সঞ্জয় দত্তের হাত, কনুই ও মুখে চোট লেগেছে।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস নাও নিউজর খবরে বলা হয়, ব্যাঙ্গালোর মাগাড়ি রোড এলাকায় ‘কেডি’ ছবির একটি অ্যাকশন দৃশ্যের শুটিং করছিলেন সঞ্জয় দত্ত। ছবির ফাইট ডিরেক্টর রবি বর্মার উপস্থিতিতেই চলছিল দৃশ্যের শুটিং। শুটিং চলাকালীন সেটে বোমা বিস্ফোরিত হয়। এতে আহত হন সঞ্জয়।

সঞ্জয় দত্ত আহত হওয়ার পর ছবির শুটিং বন্ধ আছে। প্রাথমিক চিকিৎসার পর আপাতত সুস্থ আছেন তিনি। তবে, সঞ্জয় দত্ত পুরোপুরি সুস্থ না হয়ে ওঠা পর্যন্ত শুটিং বন্ধ থাকবে।

‘কেডি’ ছবিতে সঞ্জয়ের সঙ্গে অভিনয় করছেন শিল্পা শেঠি। অনেক দিন পর তিনি কন্নড় ছবিতে অভিনয় করছেন। আর সঞ্জয় ইদানীং তামিল ছাড়া দক্ষিণ ভারতের বিভিন্ন ছবিতে অভিনয় করে যাচ্ছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com