মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বেনজীর ইস্যুতে আমিরাতের সঙ্গে কথা বলেছে সরকার বরিশালে বাড়ির পাশে হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

ছেলেকে নিয়ে আওয়ামী লীগ কার্যালয়ে মাহি

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১২ এপ্রিল, ২০২৩
  • ১২১ বার

চিত্রনায়িকা মাহিয়া মাহি বেশ কিছু দিন ধরেই রাজনীতিতে সক্রিয়। এর মধ্যেই চলতি বছর ২৯ মার্চ পুত্র সন্তানের মা হয়েছেন তিনি। ছেলে মো. মোসাইব আরাশ সামসুদ্দিন ফারিশ সরকারের বয়স মাত্র ১৪ দিন। তাকে নিয়েই আজ বুধবার ‍দুপুরে ধানমন্ডির আওয়ামী লীগ কার্যালয়ে যান এই চিত্রনায়িকা।

এই চিত্রনায়িকা জানান, গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল হাসান সরকার রাসেল গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী। সম্পর্কে তার ভাসুর। তিনি আজ আসেন মনোনায়নপত্র জমা দিতে। কামরুল হাসান সরকারের হয়ে তিনিও অংশ নিচ্ছেন মনোনায়নপত্র জমা দেওয়ার আয়োজনে।

এর আগে মাহি বলেন, ‘আমরা এখন ঢাকার পথে, রাস্তায় আছি। ধানমন্ডিতে আওয়ামী লীগের কার্যালয়ে যাব। কামরুল হাসান সরকার রাসেল মামার পক্ষে নির্বাচনী প্রচারণায় কাজ করছি আমি। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

এদিকে মা হওয়ার পর এক মাসও পার হয়নি মাহির। তার শরীর এখনো দুর্বল ও ঝুঁকিপূর্ণ। তার নবজাতক পুত্রের জন্যও এই গরমে ভ্রমণ ঝুঁকিপূর্ণ। তবে বিষয়টি বিশেষভাবে গুরুত্ব দিয়েই দেখছেন মাহি।

উল্লেখ্য, গত বছর ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব‍্যবসায়ী কামরুজ্জামান সরকার রাকিবকে বিয়ে করেন মাহি। বিয়ের ঠিক এক বছর পর মা হওয়ার খবর দেন এ নায়িকা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com