বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
মানুষকে সুবিচার পাওয়ার নিশ্চয়তা দিতে চাই : অ্যাটর্নি জেনারেল ট্রাম্প যুদ্ধ থামিয়ে দিতে পারেন, শঙ্কায় নতুন পাঁয়তারা নেতানিয়াহুর শিশুদের যৌন নিপীড়ন মামলায় মেটাকে ৪৫০০ কোটি টাকা জরিমানা পদ্মায় বাসডুবি: পরিচয় মিলল নিহত ২৬ জনের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরের সচিব পদে বড় রদবদল জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতার শ্রদ্ধা গ্লোবাল সামিটে মেলানিয়া ট্রাম্পসহ ফার্স্ট লেডিদের সঙ্গে জুবাইদা রহমানের সাক্ষাৎ অঙ্গসংগঠনের মেয়াদহীন কমিটির চাপ বিএনপির কাঁধে স্বাধীনতা দিবসে বাংলাদেশকে শুভেচ্ছা জানাল পাকিস্তান

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পের শক্তিশালী আঘাত

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩
  • ১৭২ বার

ইন্দোনেশিয়ায় ৬ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। আজ শুক্রবার দেশটির জাভা দ্বীপে এ ভূমিকম্প আঘাত হানে। তবে দেশটির ভূ-পদার্থবিজ্ঞান কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্প হলেও এর জের হিসেবে সুনামি হওয়ার আশঙ্কা নেই।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদ সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ইন্দোনেশিয়া জাভা দ্বীপের উত্তর উপকূলীয় শহর তুবানে, ভূ-পৃষ্ঠ থেকে ৬৩২ কিলোমিটার গভীরে। এটি তুবান, সুরবায়া, সামারাং ও বালিতেও অনুভূত হয় বলে জানিয়েছে ইন্দোনেশিয়ার দুর্যোগ সংস্থা।

আর দ্য ইউরোপিয়ান-মেডিটারেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ৫। ভূমিকম্পটি ভূপৃষ্ঠ থেকে ৫৯২ কিলোমিটার গভীরে উৎপন্ন হয়েছিল।

সুরবায়ার জেডব্লিউ ম্যারিয়ট হোটেলের এক কর্মকর্তা জানান, এখানে ভূমিকম্পের শক্তিশালী আঘাত অনুভূত হয়েছে। এর ফলে অতিথিদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। ফোনে তিনি বলেন, ‘সব অতিথি হোটেলের বাইরে বের হয়ে আসেন। তবে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।‘

ইন্দোনেশিয়ার দুর্যোগ সংস্থার মুখপাত্র আব্দুল মুহারি ফোনে জানিয়েছেন, ভূমিকম্পের উৎপত্তিস্থল অনেক গভীরে হওয়ায় খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি।

ইন্দোনেশিয়া তথাকথিত ‘প্যাসিফিক রিং অফ ফায়ার’-এর ওপর অবস্থিত। যা অত্যন্ত সক্রিয় একটি সিসমিক জোন, যেখানে পৃথিবীর ভূত্বকের বিভিন্ন প্লেট মিলিত হয় এবং প্রচুর সংখ্যক ভূমিকম্প ও আগ্নেয়গিরি তৈরি করে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com